Follow us

নিজস্ব প্রতিবেদক :: ‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ’ বাংলাদেশ পর্বের ৮ ফাইনালিস্ট নির্বাচিত দ্রুতগতিতে এগিয়ে চলছে বিশ্বের সর্ববৃহৎ স্টার্টআপ প্রতিযোগিতা ‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০২০, বাংলাদেশ পর্বের কার্যক্রম। ইতিমধ্যেই বাংলাদেশের স্টার্টআপ কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে প্রতিযোগিতাটি, যেখানে সিলিকন ভ্যালিতে বাংলাদেশের পতাকা তুলে ধরতে দেড় শতাধিক স্টার্টআপ আবেদন করেছে।

মুজিব বর্ষের উদযাপনের জন্য এবছর বাংলাদেশে স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০২০ যৌথভাবে আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইসিটি ডিভিশন, ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব), ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আএফসি) এবং পাওয়ার্ড বাই ইজেনারেশন।

অনলাইন স্ক্রিনিং রাউন্ড এবং প্রিলিমিনারি জাজিং রাউন্ড শেষে স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০২০, বাংলাদেশ আঞ্চলিক পর্বের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য দেশের সেরা ৮ স্টার্টআপকে নির্বাচিত করা হয়েছে। ইংরেজি নামের ক্রমানুসারে নির্বাচিত স্টার্টআপগুলো হলোঃ অল্টারইয়্যুথ কুকআপস, গেজ, পার্কিং কই, পোষাপেটস, সিগমিন্ড ডট এআই, তরুন ডিজিটাল, ট্রাক লাগবে।

আগামী ৮ ফেব্রুয়ারি স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের অংশ হিসেবে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন এবং আঞ্চলিক চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে সেরা ৮ স্টার্টআপ আন্তর্জাতিক বিচারকদের সামনে তাদের স্টার্টআপকে তুলে ধরবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকতে আগ্রহীরা এই লিংক (https://www.bagdoom.com/swc) থেকে অনুষ্ঠানের নিবন্ধন পাস গ্রহণ করতে পারবেন।

বিডি প্রেসরিলিস /০৬ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫