নিজস্ব প্রতিবেদক :: চীনে ভয়াবহ আকার ধারণ করা করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে (এসইইউ) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফার্মেসি বিভাগের আয়োজনে এই সেমিনারের আয়োজন করা হয়।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বনানীস্থ সেমিনার হলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন ও সাউথইস্টের ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক আবম ফারুক।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সরকারের আইইডিসিআর এর উপদেষ্টা ড. মোহাম্মদ মোশতাক হোসেন।
স্বাগত বক্তব্য দেন এসইইউ’র ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মো. সিদ্দিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস /০৭ ফেব্রুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫