Follow us

 

নিজস্ব প্রতিবেদক ::  সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর অধীন মোবাইল গেইম ও এ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্প এর আওতায় ‘মোবাইল অ্যাপ ও গেম’ ডেভেলপমেন্ট এর উপর এডভান্স ট্রেনিং শুরু করল বাংলাদেশ আইটি ইন্সটিটিউট ও লজিক্যাল ট্রায়াঙ্গেল। ২১ অক্টোবর ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ৫ মাস ব্যাপি এ ট্রেনিং কোর্সের কার্যক্রম শুরু হল।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল হাই, উপ-সচিব ও প্রকল্প পরিচালক ‘মোবাইল গেইম ও এ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্প’। তিনি আশা প্রকাশ করেন সরকারের এ উদ্যোগের ফলে দেশের তরুন সমাজ ‘মোবাইল অ্যাপ ও গেম’ ডেভেলপমেন্ট এর উপর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পাবেন এবং এর মাধ্যমে তারা ডিজিটাল বাংলাদেশ গড়ায় কার্যকর ভূমিকা পালন করবে। তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত ভাবে প্রশিক্ষণে অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে অথিতিদের স্বাগত জানান লজিক্যাল ট্রায়াঙ্গেল এর প্রধান নির্বাহী জনাব ফখরুল হাসান শামিম। তিনি সরকারের এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন সরকারের সহায়তায় বেসরকারি প্রতিষ্ঠান সমুহ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখছে। বাংলাদেশকে একটি আধুনিক, প্রযুক্তি বান্ধব ও উন্নত দেশ হিসাবে গড়ে তোলার নেতৃত্ব দেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আইটি ইন্সটিটিউট এর প্রধান নির্বাহী জনাব মহিবুর রহমান। তিনি বলেন আমাদের আধুনিক আইটি ল্যাব, বিশ্বমানের প্রশিক্ষক ও তিন দশক ধরে আইটি ইন্ডাস্ট্রির কাজের অভিজ্ঞতা দিয়ে দেশের উন্ননের অংশীদার হতে চাই। আমরা বিশ্বাস করি সবাই মিলে চেষ্টা করলে আমাদের মেধাবী তরুন সমাজ বিশ্বে পেশাদারিত্বের সাথে কাজ করতে পারবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আইটি ইন্সটিটিউট ও লজিক্যাল ট্রায়াঙ্গেল এর পরিচালক ও কর্মকর্তা বৃন্দ, প্রশিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ।

বিডি প্রেসরিলিস / ২০ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫