Follow us

সরকারি ছুটিতেও সেবা দেবে ‘নগদ’

 

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা “নগদ” সরকারি ছুটিতেও নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করবে। জনগণের দুর্ভোগ কমাতে “নগদ”-এর কর্মীরা আগের মতো সেবা প্রদান করবে।

বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র বলেছেন, দেশের জনগণের সেবার জন্য ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা “নগদ”-এর কর্মীরা অন্যান্য সময়ের মতো নিরবচ্ছিন্নভাবে সেবা নিশ্চিত করবে। ছুটির সময়ে আর্থিক কোনো সমস্যায় যেন কাউকে পড়তে না হয়, সে জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক প্রথম ১ হাজার টাকা ক্যাশ আউটে কোনো ক্যাশ আউট চার্জ না নেওয়ার জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোকে (এমএফএস) নির্দেশনা দিয়েছে। সাধারণ জনগণের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে “নগদ” প্রথম ১ হাজার টাকা ক্যাশ আউটে কোনো চার্জ নিচ্ছে না। যদিও দেশের অন্যকোনো এমএফএস অপারেটর বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনাটি এখনো কার্যকর করেনি।

“নগদ” তার যাত্রা শুরুর পর থেকে সাধারণ মানুষের কথা মাথায় রেখে কার্যক্রম পরিচালনা করছে। যার ফলে দেশের সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ দিচ্ছে সরকারি আর্থিক সেবা “নগদ”।

বিডি প্রেসরিলিস /২৫ মার্চ ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫