Follow us

শো-রুমে উঠলো শাহমিদা নেওয়াজ এর ‘সারিবা এ টু জেড কালেকশন’

 

নিজস্ব প্রতিবেদক :: শাহমিদা নেওয়াজ। সারিবা এ টু জেড কালেকশন এর সিইও। যাত্রা শুরু ২০১৪ সালে। শিক্ষার্থী থাকা অবস্থায়ই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন এই রমণী। ধীরে ধীরে উঠে এসেছেন সফল নারীদের তালিকায়। উত্তরার দক্ষিণখান গার্ল স্কুলের উল্টোপাশে একটি শো-রুম করেছেন এই রমণী।

তিনি জানান, তখন আমি কলেজ পড়ুয়া স্টুডেন্ট। ছোট বেলা থেকেই কাপড় কেটে কুটে পুতুলের জামা বানিয়ে দিতাম। শখ থেকেই শুরু করি তারপর পেশা হিসেবে নেই। আম্মু আমাকে কোন সময় প্রেসার দেয় নাই। আমার আব্বু সব সময় বলতো তোমার মন যা চায় তুমি তাই করবা৷ সেকান থেকেই এগিয়ে চলার যাত্রা শুরু।শাহমিদা নেওয়াজ বলেন, আমাকে সর্বদা পরিবার থেকে বলা হতো, সবাই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এমন কোন কথা নেই। তুমি যা হতে যাও তাই হবা। তখন থেকেই সফল নারী হওয়ার ইচ্ছেটা জন্ম নেয়।

তিনি আরও বলেন, বর্তমানে আমার একটা ফ্যাক্টরী রয়েছে। যার শুরুটা করেছিলাম মাত্র ৩জন ওয়ারকার নিয়ে। তারপর নিজের ডিজাইনগুলো নিজের কারখানায় তৈরি করা শুরু করি। অনেক বড় বোনদের প্রশংসা শুনে নিজেকে এগিয়ে নেয়ার স্বপ্ন দেখার শুরু। তারাও আমাকে অনুপ্রেরণা দিয়েছে।

তিনি বলেন, চলার পথে অনেক ঘটনা ঘটেছে। শুরুর দিকে অনলাইন বিজনেস নিয়ে অনেকে অনেক কথা বলে ছোট করতেও চেয়েছে। আমি আমার মতো কাজ করে গিয়েছি। কতটুকু পেরেছি জানি না কিন্তু এখন কেউ অসম্মান করে কথা বলে না আমার কাজটা নিয়ে।

শাহমিদা জানান, এখন ছোট করে উত্তরার দক্ষিণখান গার্ল স্কুলের উল্টোপাশে একটি শো-রুম ওপেন করলাম। আরও অনেকটা পথ চলার বাকি। সারিবা এ টু জেড কালেকশন এই নাম টা সবার পরিচিত করে তোলাটাই লক্ষ্য। তার জন্য সবার দোয়া আর ভালবাসা টাই চাই। এতদিন যেমন পাশে ছিল সবাই সামনেও তাদের পাশেই চাই।

বিডি প্রেসরিলিস / ১৬ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫