Follow us

শেষ হল এআইইউবি সাইবার গেমিং ফেস্ট ২০১৯

 

নিজস্ব প্রতিবেদক :: ইউনিভার্সিটিসহ সব স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘এআইইউবি সাইবার গেমিং ফেস্ট ২০১৯’ শেষ হল কম্পিউটার গেমের অন্যতম বৃহৎ প্রতিযোগিতা।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) সম্পূর্ণ প্রতিযোগিতাটির আয়োজন এবং পরিচালনা করছে এআইইউবি কম্পিউটার ক্লাব (এসিসি) ও ক্লাব জি ওয়ান এবং প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হিসেবে থাকছে প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান গিগাবাইট।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) থেকে এই বিশ্ববিদ্যালয়ে এই গেমিং ফেস্ট শুরু হয়ে রবিবার (৮ ডিসেম্বর) সমাপ্ত করা হয়।ইউনিভার্সিটিসহ সব স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এই ফেস্টে অংশগ্রহণ করছে।প্রধান অতিথি হিসেবে ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার ও গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো: আনাস খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন এআইইউবি পরবর্তীতে জাতীয় পর্যায়ে এমন গেমিং ফেস্ট আয়োজন করতে পারে যেখানে গিগাবাইট তাদের সাথে থাকবে এবং তাদের সকল প্রকার সহযোগিতা করবে।তিনি আরও বলেন পুরস্কারের অর্থের পরিমান যেন আরো বাড়ানো হয় যাতে গেমাররা অতি উৎসাহের সাথে খেলায় অংশগ্রহণ করতে পারে।

তৃতীয়বারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায়, এবারের আকর্ষণী গেমগুলি হল – ফিফা ২০, রেসিং গেম নিড ফর স্পিড:মোস্ট ওয়ান্টেড, টিম গেম সিএসঃগো, ডোটা ২, পাবজি মোবাইল এবং ভার্চুয়াল রিয়ালিটি গেম বিট সেবার। প্রত্যেক ক্যাটাগরি থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার দেয়া হয়।

বিডি প্রেসরিলিস / ০৯ ডিসেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫