Follow us

শিক্ষা প্রতিষ্ঠানের ফি বিকাশে পরিশোধে এডিসফট’র সাথে চুক্তি

শিক্ষা প্রতিষ্ঠানের ফি বিকাশে পরিশোধে এডিসফট'র সাথে চুক্তি

নিজস্ব প্রতিবেদক :: দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের ফি বিকাশের মাধ্যমে পরিশোধ সেবা চালু করতে এডুকেশন সফটওয়্যার ম্যানেজন্ট প্রতিষ্ঠান এডিসফট-এর সাথে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

এই চুক্তির আওতায় সারাদেশে এডিসফট-এর ‘অধ্যায়ন এডুকেশন ইআরপি’ সফটওয়্যার ব্যবহার করে এমন ২০০’র বেশি শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে।
বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং এডিসফট-এর ম্যানেজিং ডিরেক্টর সাকিব রব্বানী সম্প্রতি বিকাশ কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- বিকাশের কর্মাশিয়াল ডির্পাটমেন্টের জেনারেল ম্যানেজার এটিএম মাহবুব আলম, লীড কি-একাউন্ট ম্যানেজমেন্ট মো. মাহবুবুর রহমান, কি-একাউন্ট ম্যানেজার রাইয়ান মাহমুদ এবং এডিসফট এর জেনারেল ম্যানেজার অ্যাডমিন অ্যান্ড অপারেশন দেওয়ান সাইফুদ্দিন আহম্মদ এবং প্রজেক্ট ম্যানেজার কাওসার আহমেদ।

ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্রভিত্তিক মানি ইন মোশন, বিশ্ব ব্যাংক গ্রুপের অন্তর্গত ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়াল এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ, ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের মোবাইল/ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে

বিডি প্রেস রিলিস/২৭ মার্চ ২০১৯/ এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫