নিজস্ব প্রতিবেদক :: শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনে বিগত বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রার মূল্যায়ন ও ব্যাংকের সার্বিক অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া চলতি বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কলাকৌশল নিরূপণ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়। সম্মেলনে বিগত বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের নির্বাহীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও নির্বাহীসহ ১৩২টি শাখার ব্যবস্থাপকরা সম্মেলনে যোগ দেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান সানাউল্লাহ সাহিদ, পরিচালক আব্দুল হালিম, খন্দকার শাকিব আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, তৌহিদুর রহমান, মোহাম্মদ ইউনুছ, গোলাম কুদ্দুছ, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য আব্দুর রশীদ উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস /১৮ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫