Follow us

শান্তিতে নোবেল জয়ী ডব্লিউএফপিকে বিকাশের অভিনন্দন

 

নিজস্ব প্রতিবেদক :: ক্ষুধা নিরসনে বিশ্বব্যাপী অবদান রাখায় এ বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী জাতিসংঘের অঙ্গ সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) অভিনন্দন জানিয়েছে বিকাশ।

বিকাশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় বিশ্ব খাদ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি রিচার্ড রেগানকে ফুল দিয়ে বিকাশের পক্ষ থেকে অভিনন্দন জানান প্রতিষ্ঠানটির চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিজানুর রশীদ বলেন, “ক্ষুধা নিরসনে বিশ্বব্যাপী কাজ করা বিশ্ব খাদ্য সংস্থার বাংলাদেশি কার্যক্রমের সাথে যুক্ত থাকতে পেরে বিকাশ গর্বিত। বাংলাদেশের তৃণমূল পর্যায়ের মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানটি। নোবেল শান্তি পুরস্কার বিজয়ে ডব্লিউএফপিকে আমরা অভিনন্দন জানাচ্ছি।”

বিকাশ জানায়, বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচির বিভিন্ন প্রকল্পের আওতায় দেশের দক্ষিণাঞ্চলে দুগ্ধ পান করাচ্ছেন এমন মায়েরাসহ প্রায় এক লাখ উপকারভোগী বিকাশের মাধ্যমে অর্থ সহায়তা পেয়ে থাকেন। পার্বত্য অঞ্চলের দুটিসহ মোট পাঁচটি প্রকল্পের সাথে যুক্ত আছে বিকাশ।

বিডি প্রেসরিলিস /১৫ নভেম্বর ২০২০ /এমএম    


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫