Follow us

শাওমি উদযাপন করছে মি ফ্যান ফেস্টিভ্যাল ২০২১

নিজস্ব প্রতিবেদক ::  গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি বাংলাদেশে তাদের বাৎসরিক মি ফ্যান ফেস্টিভ্যাল (এমএফএফ) আয়োজনের ঘোষণা দিয়েছে। ২০২১ সালের ফেস্টিভ্যালের মূল উপপাদ্য হচ্ছে ‘এক্সপ্লোর দ্য পসিবিলিটিস’ বা ‘সম্ভাব্যতাকে ছড়িয়ে দেয়া’। শাওমি এই বার্তা ছড়িয়ে দিতে অনলাইনে বড় ধরনের ক্যাম্পেইন আয়োজন করেছে।এই ক্যাম্পেইনের আওতায় ৬ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্তবিশেষ অফারে দারাজ থেকে শাওমি স্মার্টফোন কিনতে পারবেন মি ফ্যানরা।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা যখনই কোনো আয়োজন করি সেখানে শাওমি সবসময় মি ফ্যান ও ব্যবহারকারীদের রাখি। মি ফ্যান কালচারে মি ফ্যান ফেস্টিভ্যাল (এমএফএফ) আমাদের একটি আইকনিক উপস্থাপনা। এই বছর দশম এমএফএফ হচ্ছে এবং শাওমি প্রতিষ্ঠার এগারোতম বছর।

প্রতি বছর আমরা বিশ্বব্যাপী মি ফ্যান, ব্যবহারকারী এবং পার্টনারদের সঙ্গে নিয়ে এই ফেস্টিভ্যালের আয়োজন করি।
এখান থেকে তাদের সহযোগিতা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতাও জানানো হয়। এটা আমাদের নিজেদের বিকাশ এবং উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি। আমাদের প্রত্যাশা সবার জন্য আরও উদ্ভাবন নিয়ে আসা। স্মার্ট জীবনযাপনে আমরা মি ফ্যান এবং ব্যবহারকারীর জীবনকে সহজ করতে প্রতিশ্রুতি দিচ্ছি।’

বিডি প্রেসরিলিস / ৬ এপ্রিল ২০২১ /এমএম    


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫