Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশি লেখক নুমাইর আতিফ চৌধুরী তার প্রথম উপন্যাস ‘বাবু বাংলাদেশ’ এর জন্য সম্মানজনক আর্ন্তজাতিক পুরস্কার শক্তি ভাট ফার্স্ট বুক প্রাইজ ২০১৯ এর মনোনয়ন পেয়েছেন।গত ২ সেপ্টেম্বর ভারতভিত্তিক শক্তি ভাট ফাউন্ডেশন ২০১৯ সালের জন্য চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত পাঁচটি উপন্যাসের নাম ঘোষণা করে।
ভারতীয় উপমহাদেশের লেখকদের সাড়া জাগানো প্রথম উপন্যাস এই পুরস্কারের জন্য মনোনীত হয়। এবারের তালিকায় নুমাইর এর বই ছাড়াও মনোনয়নপ্রাপ্ত অন্য বইগুলো হল নাদিয়া আকবর এর ‘গুডবাই ফ্রেডি মারকারি’, রোশান আলির ‘ইব’স এন্ডলেস সার্চ ফর স্যাটিসফেকশন’, সাংবাদিক প্রিয়াঙ্কা দুবে’র ‘নো নেশন ফর উইমেন’ এবং টনি জোসেফ এর ‘আর্লি ইন্ডিয়ানস’।

ভারতের আইবিডি’স ব্রাকেট বুকস এর সম্পাদক শক্তি ভাট এর সম্মানে ২০০৮ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। নতুন লেখকরা তাদের প্রথম লেখা বইয়ের জন্য এই পুরস্কার পান।বাংলাদেশি লেখক, সাহিত্যের ছাত্র ও গবেষক ড. নুমাইর আতিফ চৌধুরীর লেখা প্রথম বই ‘বাবু বাংলাদেশ’ প্রকাশের পর থেকে বিভিন্ন মহলে গ্রহণযোগ্যতা পেতে শুরু করে। তবে দুঃখজনক হল- বইটি প্রকাশের আগেই ২০১৮ সালের সেপ্টেম্বরে জাপানের কিয়োটো নদীতে ডুবে অকালে প্রাণ হারান সম্ভাবনাময়ী এই লেখক।

বাবু আব্দুল মজুমদার নামের একজন লেখক, রাজনীতিবিদ, রহস্যময়ী চরিত্রের পরাবাস্তব জীবনকে অবলম্বন করে লেখা উপন্যাসটি যেন বাংলাদেশেরই গল্প। স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয় থেকে বর্তমান পর্যন্ত সময়টাকে নিয়ে এগিয়েছে গল্পটি যেখানে এক নবীন যুবক ও এক নবীন রাষ্ট্রের আদর্শ ও আপোষকামিতার দিশাহীন যাত্রাকে উপজীব্য করা হয়েছে।

প্রতিবছর শক্তি ভাট ফার্স্ট বুক প্রাইজের বিজয়ী লেখককে ২ লাখ রুপি এবং একটি ট্রফি দিয়ে সম্মাননা জানানো হয়। উপন্যাস, কবিতা, ফিকশন, নন-ফিকশন, নাটকসহ বিভিন্ন ক্যাটাগরির লেখা এই পুরস্কারের জন্য আহবান করা হয়। ২০১৮ সালে সুজাতা গিধলা তার ‘অ্যান্টস অ্যামং এলিফ্যান্টস: অ্যান আনটাচেবল ফ্যামিলি অ্যান্ড দি মেকিং অব মডার্ন ইন্ডিয়া’ উপন্যাসের জন্য এই পুরস্কার পান। আগামী নভেম্বর মাসে এ বছরের চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

বিডি প্রেসরিলিস / ০৬ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫