নিজস্ব প্রতিবেদক :: শীত মানেই মজার সব পিঠা। নগরবাসীকে পিঠার স্বাদ দিতে লা মেরিডিয়ান ঢাকা আয়োজন করেছে পিঠা উৎসব। লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে বাহারি পিঠার বিশাল আয়োজনের সাথে থাকছে বুফে ডিনার। ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে পিঠা উৎসবটি চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
পিঠা স্টেশনে থাকছে দুধ খেজুর, মুগ শোলা, গোলাপ পিঠা, লবঙ্গ লতিকা, সেউই পিঠা, বাদশাহী পিঠা, রসমঞ্জুরি, ভাপা পুলি, ঝাল পান্তুয়াসহ ২৫ রকমেরও বেশি দেশীয় পিঠার সমাহার। এছাড়াও উৎসবে শাহী ভাপা এবং চিতই ও ভর্তার জন্য থাকছে আলদা লাইভ স্টেশন।
লা মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার কনস্ট্যান্টিনোস এস গ্যাভ্রিয়েল বলেন, ‘পিঠা বাঙালি জীবন ও সংস্কৃতির এক অপরিহার্য অঙ্গ। পুরো বছরজুড়েই পিঠা তৈরি হয়। তবে পিঠা তৈরি ও খাওয়ার উপযুক্ত সময় শীতকাল। ব্যস্ত শহরবাসীর জন্য পিঠা বানানো বেশ কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ ব্যাপার। ব্যস্ত নগরবাসীর কথা চিন্তা করেই আমরা এই উৎসবের আয়োজন করেছি, যাতে করে তারা ঐতিহ্যবাহী দেশীয় পিঠার অতুলনীয় স্বাদ উপভোগ
বিডি প্রেসরিলিস /১৫ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫