Follow us

লাখ লাখ গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন হুয়াওয়ের কনটেন্ট ডেভেলপাররা

নিজস্ব প্রতিবেদক :: লাখ লাখ গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন হুয়াওয়ের কনটেন্ট ডেভেলপাররা
চীন, ভারত ও এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অণ। অঞ্চলে অনলাইন এন্টারটেইনমেন্ট, ইন্টারনেট ফিন্যান্স, ক্রস-বর্ডার ই-কমার্স, গেম রিলিজ ও অনলাইন এডুকেশনের মতো কন্টেন্টগুলো প্রসারের বিপুল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস। কারণ এই প্লাটফর্মটির মাধ্যমে বিশ্বজুড়ে লাখ লাখ হুয়াওয়ে ও অনার স্মার্টফোন ব্যবহারকারীদের হাতে নিজেদের পণ্য বা সেবাটি পৌঁছে দিতে পারবেন ডেভেলপাররা।

চীনের বেলুগা গ্লোবালের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত ভারত ও চীনের ইন্টারনেট শিল্পের সবচেয়ে বড় আয়োজন গ্লোবাল কানেক্টস ইন্ডিয়া কনফারেন্সে উপস্থাপিত একটি প্রবন্ধে এ তথ্য দেয়া হয়েছে।

হুয়াওয়ে ডেভেলপার প্লাটফর্মের মাধ্যমে শুধু কনফারেন্সেই ৩শ’র বেশি ভারতীয় ডেভেলপারদের যুক্ত করেছে হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অ লে হুয়াওয়ে মোবাইল সার্ভিসেসের ব্যবহারকারী প্রতি মাসে ৩০ থেকে ৫০ শতাংশ বাড়ছে। এর ফলে ডেভেলপাররা বিশেষ করে হুয়াওয়ে অ্যাপ গ্যালারির প্রতি আকৃষ্ট হচ্ছেন।

প্রযুক্তিগত অবকাঠামোর বিস্তৃতির সাথে সাথে ইন্টারনেট ও মোবাইল সংযোগ সহজলভ্য হওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অ লে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা লক্ষণীয়হারে বাড়ছে। ফলে দ্রুত বাড়ছে ইন্টারনেট, ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া এবং মোবাইল অ্যাক্টিভিটির ব্যবহার। ডিজিটাল ইন ২০১৮ রিপোর্ট অনুযায়ী, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অ লে ২শ’ কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে যা মোট জনসংখ্যার ৪৮ শতাংশ।

২০১৭ সালের মোবাইল এডোবি ডিজিটাল ইনসাইটস (এডিআই) রিপোর্ট অনুযায়ী, ৫০ কোটি নতুন ইন্টারনেট ব্যবহারকারী মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার শুরু করেছেন। এর মধ্যে ভারত ও চীন থেকে আছেন ৩৬ কোটি ৬৩ লাখ এবং ইন্দোনেশিয়া থেকে ১ কোটি ৫৭ লাখ। সামনের বছরগুলোতে একই হারে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর ফলে টেকসই ডিজিটাল ব্যবসার প্রসার নিশ্চিত এবং অনলাইনে ব্যবসার সুযোগ আরো প্রসারিত হবে। এর ফলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অ লে বিপণনের ধরণেও আসবে পরিবর্তন এবং ই-কমার্স খাত দ্রুত প্রসার লাভ করবে।

ভারতে হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস প্রবেশ করা মানে বিশাল এক বাজারে টেকসই বৃদ্ধির সম্ভাবনা। এর ফলে ভারতের বাইরেও এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অ লে বিভিন্ন শিল্প ও ব্র্যান্ডের উদ্যোক্তাদের পণ্য বা সেবা পৌঁছে দেয়ার সুযোগ তৈরি হলো। হুয়াওয়ে ডেভেলপার প্লাটফর্মের সহায়তায় ভারতের কনটেন্ট ডেভেলপার ও স্টার্ট-আপরা তাদের ব্যবসায়িক অগ্রগতি নিশ্চিত করতে পারবেন।

হুয়াওয়ে মোবাইল সার্ভিসেসে যোগ দিতে here অথবা asiahmsbd@huawei.com আইডিটিতে যোগাযোগ করতে পারেন।

বিডি প্রেস রিলিস/ ১৮ এপ্রিল ২০১৯/ এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫