Follow us

রেজিস্ট্রোর সেবা এখন দেশের সবখানে

 

নিজস্ব প্রতিবেদক ::  ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখতে ডোমেইন রেজিস্ট্রেশন সহ অন্যান্য আইটি সেবা সমূহ সহজলভ্য করতে দেশের সবখানে নিজেদের সেবা প্রদানের ব্যাপ্তি ছড়াচ্ছে দেশের প্রথম ও একমাত্র আইক্যান (ICANN) অ্যাক্রেডিটেড ডোমেইন রেজিস্ট্রার ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড (রেজিস্ট্রো)। তাদের এই পদক্ষেপে সহযোগী হয়েছে এক্সেস টু ইনফরমেশন (a2i) এর একশপ।

গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ানবাজারস্থ বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড ও একশপের কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটুআইয়ের হেড অব রুরাল ই-কমার্স রেজওয়ানুল হক জামি, একশপের হেড অফ টেকনোলজি সোহেল রানা, এটুআইয়ের ইয়াং প্রফেশনাল শায়েলা কাদের, ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান ইমন, ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের অপারেশনস ম্যানেজার শেখ আরাফাত উদ্দিন রিমনসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ স্থানীয় কর্মকর্তারা।

এই যৌথ পদক্ষেপ সম্পর্কে একশপের হেড অব রুরাল ই-কমার্স রেজওয়ানুল হক জামি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই পদক্ষেপ একটি মাইলফলক হয়ে থাকবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। রেজিস্ট্রোর সঙ্গে মিলে একশপ তার ই-কমার্সের পাশাপাশি আরো সহজে ও সুলভে দেশের প্রত্যন্ত অঞ্চলে ডোমেইনসহ অন্যান্য ডিজিটাল সেবা সমূহ পৌঁছে দেবে।’

ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান ইমন বলেন, ‘এটুআইয়ের প্রতিষ্ঠান একশপকে আমাদের পাশে পেয়ে আমরা যারপরনাই আনন্দিত ও গর্বিত। আমরা আশা করছি আমাদের এই যৌথ প্রচেষ্টা দেশের সর্বত্র টেকনোলজির ব্যবহার ও উপযোগীতা পৌঁছে দেয়ার মাধ্যমে দেশকে একটি ডিজিটাল বাংলাদেশ গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে।’

একইসঙ্গে একশপের হেড অফ টেকনোলজি সোহেল রানা বলেন, ‘একশপে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে ই-কমার্স ও প্রযুক্তির প্রসার ঘটিয়ে, প্রত্যন্ত অঞ্চল সমূহের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং এই যাত্রায় রেজিস্ট্রো আমাদের সাথে যুক্ত হওয়ার ফলে আমরা ডোমেইনসহ আরো নানাবিধ প্রযুক্তি সেবাসমূহ দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে পারব এবং একইসঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চল সমূহে এই সব প্রযুক্তি সেবাসমূহ ওই সব অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে যাতে ভূমিকা রাখতে পারে সেদিকটাও নিশ্চিত করতে প্রচেষ্টা রাখব।’

উল্লেখ্য, বর্তমানে দেশজুড়ে ছড়িয়ে থাকা ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পৌরসভা ডিজিটাল সেন্টার, সিটি কর্পোরেশন ডিজিটাল সেন্টার, পোস্ট অফিস ডিজিটাল সেন্টার, পার্টনার ডিজিটাল সেন্টার, মাইক্রো ডিজিটাল সেন্টারসহ প্রায় ৬ হাজার ডিজিটাল সেন্টারের সবগুলোতেই এখন থেকে একশপের মাধ্যমে রেজিস্ট্রো ডোমেইন রেজিস্ট্রেশন সেবাসহ অন্যান্য ডিজিটাল সেবাসমূহ পাওয়া যাবে।

বিডি প্রেসরিলিস /১৩ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫