নিজস্ব প্রতিবেদক :: রাইড শেয়ারিং প্লাটফর্ম সহজ বিআরটিএ থেকে এনলিস্টমেন্ট সার্টিফিকেট পেয়েছে। দেশের পরিবহন খাতে সহজ ২০১৪ সাল থেকেই বাস টিকেটিং এর মাধ্যমে আভূমিকা পালন করে আসছে। সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা ছড়িয়ে দেওয়া ব্যাপারে সহজ সবসময়ই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে সহজ বিআরটিএ এনলিস্টমেন্ট প্রক্রিয়াতেও অগ্রণী ভূমিকা রেখেছে। রাইড শেয়ারিং খাতে সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিআরটিএ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে সহজ।
সহজ এর ফাউন্ডিং ম্যানেজিং ডিরেক্টর মালিহা কাদির বলেন, ‘বিজয়ের মাসে বিআরটিএ থেকে রাইডশেয়ারিং এনলিস্টমেন্ট সার্টিফিকেট পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই যুগান্তকারী সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি এবং বিআরটিএকে ধন্যবাদ জানাচ্ছি। গ্রাহকদের সর্বসেরা সেবা দান করার প্রয়াস নিয়ে আমরা রাইডশেয়ারিং যাত্রা শুরু করি। তাই গ্রাহক-রাইডার উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য শুধুমাত্র ২০১৯ সালেই সহজ সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ৩০,০০০ এরও অধিক হেলমেট বিতরণ করছে, যা অন্যান্য যেকোন রাইডশেয়ারিং কোম্পানি থেকে বেশি। এছাড়া যেকোন জরুরী পরিস্থিতিতে আইনি সহায়তা পাওয়ার জন্য ৯৯৯ স্টিকার সম্বলিত অগণিত মোটরসাইকেল আছে সহজ রাইডে।
বিডি প্রেসরিলিস / ০৪ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫