Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: রবি ও এয়ারটেল গ্রাহকদের মোবাইল আর্থিক সেবা প্রদান করবে সাউথইস্ট ব্যাংক
গ্রাহকদের বিভিন্ন মোবাইল আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি সই করেছে রবি আজিয়াটা লিমিটেড ও সাউথইস্ট ব্যাংক।

চুক্তির আওতায় রবি ও এয়ারটেল গ্রাহকরা *২০৬# ডায়াল করে সাউথইস্ট ব্যাংক’র টেলিক্যাশ অ্যাকাউন্টের মাধ্যমে ক্যাশ-আউট, ক্যাশ-ইন, সেন্ড মানি, মোবাইল রিচার্জসহ প্রয়োজনীয় মোবাইল আর্থিক সেবা উপভোগ করতে পারবেন।প্রাথমিকভাবে ইউএসএসডি সংযোগের মাধ্যমে এই সেবা দেয়া হবে। গ্রাহকরা যেন অন্যান্য প্রযুুক্তিগত সুবিধা ব্যবহার করেও সেবাটি নিতে পারেন পরবর্তীতে সে পদক্ষেপও নেবে কোম্পানি দুটি।

এ উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীর রবি কর্পোরেট অফিসে কোম্পানির চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ এবং সাউথইস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন সৈয়দ ফয়সাল ওমর কেক কেটে যৌথ এ উদ্যোগটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।

এ সময় রবি’র ডিজিটাল সার্ভিসেস’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী, এম-মানি প্রোডাক্ট অ্যান্ড পার্টনারশিপ’র জেনারেল ম্যানেজার মো: ওমর ফারুক ইবনে হাসান এবং ডিজিটাল রিচার্জ অ্যান্ড প্ল্যাটফর্মস’র জেনারেল ম্যানেজার এস. এম. সাব্বির উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের ইনফরমেশন টেকনোলজি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ. কে. এম. মনিরুল ইসলাম এবং ক্যাশ ম্যানেজমেন্ট’র অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট রিয়াদ হাশিম ও মো: রাশেদুল ইসলাম।

বিডি প্রেসরিলিস / ০৪ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫