নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) রবির জন্য দেশব্যাপী ৩ হাজার কিলোমিটার ফাইবার অপটিক ক্যাবল কানেক্টিভিটি দিয়েছে।দেশব্যাপী ফাইবার অপটিক ক্যাবল কানেক্টিভিটি ব্যবহারে রবি এবং বিটিসিএল ২০১৭ সালে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে। তার দুই বছরের কম সময়ে সফলভাবে প্রকল্প সম্পন্ন করেছে বিটিসিএল।
সম্প্রতি রাজধানীর বিটিসিএলের প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন এবং রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেক কেটে সাফল্য উদযাপন করেন।বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন বলেন, ডিজিটাল বাংলাদেশের জন্য ফাইবার অপটিক নেটওয়ার্কের গুরুত্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই। আজকের এ সাফল্য নিরবিচ্ছিন্ন ফাইবার অপটিক সংযোগ প্রদানে বিটিসিএলের সক্ষমতা প্রমাণ করে।
রবির সিসিআরও সাহেদ আলম বলেন, নির্দিষ্ট সময়ের আগেই তিন হাজার কিমি ফাইবার অপটিক সংযোগ স্থাপন করে বিটিসিএল এ দেশের টেলিযোগাযোগ খাতে একটি মাইলফলক স্থাপন করেছে। নিঃসন্দেহে বিটিসিএলের এ সাফল্যে আমাদের মতো আরও বেসরকারি প্রতিষ্ঠানকে তাদের সাথে কাজ করতে উদ্বুদ্ধ করবে।
বিডি প্রেসরিলিস / ২৬ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫