নিজস্ব প্রতিবেদক :: এখন থেকে যমুনা ব্যাংকের গ্রাহকরা তাদের জাস্ট-পে অ্যাপ ব্যবহার করে যেকোন বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারবেন। ব্যাংকের গ্রাহকরা তাদের জাস্ট-পে অ্যাপ দিয়ে তাদের ব্যাংক একাউন্টে প্রবেশ করে তাৎক্ষণিক ভাবেই বিকাশে টাকা পাঠাতে পারবেন।
সম্প্রতি দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ ও যমুনা ব্যাংক যৌথভাবে এ সেবা উদ্বোধন করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং যমুনা ব্যাংক লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।
বিকাশে টাকা পাঠাতে যমুনা ব্যাংক গ্রাহকরা তাদের জাস্ট পে অ্যাপের মাধ্যমে ব্যাংক একাউন্টে লগ ইন করে বেনিফিসিয়ারি হিসেবে বিকাশ নম্বরটি যোগ করার পর টাকার পরিমাণ ও অ্যাপের পিন নম্বর দিয়ে ট্রানজেকশন সম্পন্ন করতে পারবেন। এর জন্য গ্রাহকদের কোনো সার্ভিস চার্জ দিতে হবে না।
বর্তমানে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং সাউথ বাংলা ব্যাংক থেকে বিকাশ একাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারেন গ্রাহক।
ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, বিশ্ব ব্যাংক গ্রুপের অর্ন্তগত ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়াল এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ, ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।
বিডি প্রেসরিলিস / ১৭ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫