নিজস্ব প্রতিবেদক :: দেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ যমুনার চেয়ারম্যান হয়েছেন অ্যাডভোকেট সালমা ইসলাম। গ্রুপের ৪২টি অঙ্গপ্রতিষ্ঠানের কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ গত ২৩ আগস্ট সর্বসম্মতভাবে তাকে নতুন চেয়ারম্যান মনোনীত করে।
যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি নুরুল ইসলাম বাবুল গত ১৩ জুলাই ইন্তেকাল করেন।অ্যাডভোকেট সালমা ইসলাম এতদিন যমুনা গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।
সালমা ইসলাম বাংলাদেশ সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি দৈনিক যুগান্তরের প্রকাশক। ২০০১ সালে তাকে সরকার সিআইপির মর্যাদা দেয়।তিনি ১৯৯১ সাল থেকে ঢাকা জেলা জজকোর্ট, ঢাকা সিএমএম কোর্ট এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী হিসেবে আইন পেশায়ও জড়িত আছেন।
যমুনা শিল্প পরিবার দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী হিসেবে ১৯৭৫ সাল থেকে অদ্যাবধি দেশের বিভিন্ন শিল্প, উৎপাদন ও সেবা খাতে বিশেষ করে বস্ত্র খাতের টেক্সটাইলের স্পিনিং, নিটিং, ডায়িং, হাইটেক ফ্যাব্রিক্স, গার্মেন্টস ইত্যাদি, টয়লেট্রিজ, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, বেভারেজ, যমুনা ফিউচার পার্ক শপিংমল, ফাইভস্টার হোটেল (জেডব্লিউ ম্যারিয়ট হোটেল), বিনোদন পার্ক, অটোমোবাইলস, কেমিক্যাল, লেদার, রিয়েল এস্টেট সেক্টর, হাউজিং, টায়ার অ্যান্ড রাবার, প্রিন্টিং ও পাবলিশিং (দৈনিক যুগান্তর), ইলেকট্রনিক্স মিডিয়া (যমুনা টিভি) প্রতিষ্ঠার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে দেশের আর্থ-সামাজিক ও শিল্প খাতে বিশাল অবদান রেখে এসেছে। বর্তমানে যমুনা গ্রুপ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্ধলক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে।
বিডি প্রেসরিলিস / ০১ সেপ্টেম্বর /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫