Follow us

ম্যাক্স গ্রুপের পণ্য পাওয়া যাবে ইভ্যালিতে

 

নিজস্ব প্রতিবেদক :: দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম লিমিটেড এর সাথে যুক্ত হলো দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান ম্যাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যদিয়ে ম্যাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোট্র্যাক বাইক, এ-১ ম্যাক্স ক্রোকারিজ পণ্যসহ বিভিন্ন পণ্য আকর্ষণীয় মূল্য ছাড়ে কিনতে পারবেন ইভ্যালির গ্রাহকেরা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইভ্যালির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, সম্প্রতি রাজধানীর মহাখালিতে ম্যাক্স গ্রুপের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং ম্যাক্স গ্রুপের নির্বাহী পরিচালক ও ম্যাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী ইয়ামিনুর রশিদ তূর্য নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এবিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল বলেন, আমরা খুবই আনন্দিত যে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান গুলো ইভ্যালিতে যুক্ত করতে পেরেছি এবং স্বল্প মূল্যে ভালোমানের পণ্য গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসেবে ম্যাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইভ্যালির সাথে যুক্ত হয়েছে। আশাকরি ইভ্যালির মাধ্যমে আমরা গ্রাহকদের সাধ্যের মধ্যে সেরা পণ্য ও সেবা দেওয়ার লক্ষ্যে একসাথে কাজ করে যাবো।চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ইভ্যালির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহাদী চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস /২৯ ডিসেম্বর ২০২০ /এমএম     


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫