Follow us

মোবাইল অ্যাপ ও গেইম ডেভেলপমেন্ট প্রশিক্ষণ দিচ্ছে লিডস

 

নিজস্ব প্রতিবেদক :: সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের অধীন মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশনে দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় ‘মোবাইল অ্যাপ ও গেইম’ ডেভেলপমেন্টে অ্যাডভান্স প্রশিক্ষণ শুরু হয়েছে।গেইম ও অ্যাপ তৈরির প্রতিষ্ঠান লিডস ট্রেইনিং অ্যান্ড কনসাল্টিং লিমিটেড ও অ্যাপল সফট আইটি এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ৫ মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ‘মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন’ প্রকল্প পরিচালক উপ-সচিব মোহাম্মদ আব্দুল হাই।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের এ উদ্যোগের ফলে দেশের তরুণ সমাজ ‘মোবাইল অ্যাপ ও গেইম’ ডেভেলপমেন্টের উপর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পাবেন এবং এর মাধ্যমে তারা ডিজিটাল বাংলাদেশ গড়ায় কার্যকর ভূমিকা পালন করবে।

তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত ভাবে প্রশিক্ষণে অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশকে একটি আধুনিক, প্রযুক্তি বান্ধব ও উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য এমন প্রকল্প সময়োপযোগী বলে বর্ণনা করেন তিনি।অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান লিডস ট্রেইনিং অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আবদুল ওয়াহিদ।

তিনি সরকারের এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, সরকারের সহায়তায় বেসরকারি প্রতিষ্ঠানসমূহ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখছে। তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত ভাবে প্রশিক্ষণে অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডস গ্রুপের চেয়ারম্যান শেখ আবদুল আজীজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডস ট্রেইনিং অ্যান্ড কনসাল্টিং লিমিটেডে এবং অ্যাপল সফট আইটির পরিচালক, কর্মকর্তা, প্রশিক্ষক ও শিক্ষার্থীরা।

বিডি প্রেসরিলিস / ৩০ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫