নিজস্ব প্রতিবেদক :: বিভিন্ন উৎসব আনন্দে বিশেষ করে ঈদ উপলক্ষে দেশের জনপ্রিয় ব্র্যান্ড মোজো থাকে দেশের সবার চেয়ে একেবারেই আলাদা। মোজো’র ক্যাম্পেইন মানেই আনলিমিটেড ফান অ্যান্ড মাস্তি। মোজোর প্রতিটি ক্যাম্পেইনই হয় টক অব দ্যা কান্ট্রি।
এবারও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শুরু হয়ে গেল মোজোর ঈদ আয়োজন ‘মোজো ঈদ সালামি.’ এই ক্যাম্পেইনটি মূলত একটি গেমিং কনটেস্ট, যা mojoeidsalami.com মাইক্রোসাইটটিতে রয়েছে। মোজো আয়োজিত এই মজার কনটেস্টটিতে অংশ নিতে পারবেন সবাই। এই কনটেস্টটি ৬ মে থেকে শুরু হয়ে চলবে ১২ মে পর্যন্ত।
কোভিড-১৯ বিবেচনা করে এই ক্যাম্পেইনটি করা হচ্ছে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে যাতে যে যার অবস্থান থেকেই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন। গেমিং কনটেস্টের মাধ্যমে প্রতিদিন সর্বোচ্চ ৪০ জন বিজয়ী পাবে মোজো’র পক্ষ থেকে ৫০০ টাকা ঈদ সালামি।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব ব্র্যান্ড মার্কেটিং জনাব মাইদুল ইসলাম বলেন, ‘মোজোর প্রতিটি ক্যাম্পেইনই হয় ভোক্তাদের কাছে অনেক আকর্ষণীয়। এটিও তার ব্যতিক্রম নয়। ঈদ উপলক্ষে ডিজিটাল মাধ্যমে ঈদ সালামি নিয়ে ক্যাম্পেইনটি করতে পেরে আমরা খুবই আনন্দিত। অন্যান্য ক্যাম্পেইনগুলোর মতই এ ক্যাম্পেইনটি থেকেও আমরা উল্লেখযোগ্য সাড়া পাবো বলে আশা করছি।’উল্লেখ্য, প্রতিযোগিতার ফলাফল, বিজয়ী ঘোষণা এবং ক্যাম্পেইনের অন্যান্য কার্যক্রম সম্পর্কে জানতে চোখ রাখতে হবে f/mojomasti এই পেইজে।
বিডি প্রেসরিলিস / ৮ মে ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫