নিজস্ব প্রতিবেদক :: মার্সেল-আজুবা-উইনম্যাক্স আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১৯ কুইজের ড্র পর্ব যায়যায়দিনের মিডিয়া ভবনে সম্পন্ন হয়েছে।রোববার প্রতিযোগিতার প্রথম পর্বে বেগুনবাড়ির রাকিব আহমেদ প্রথম পুরস্কার হিসেবে মার্সেল সাড়ে ১২ সিএফটি রেফ্রিজারেটর পেয়েছেন। তার মোবাইল ফোনের শেষ চার ডিজিট হলো ৯৫২৬। দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার ৪৩ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন টিকাটুলির ফাতেমা। তার মোবাইলের শেষ চার ডিজিট ০৫৯৫। দ্বিতীয় পুরস্কার ১ টি ৩২ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন হাতিরপুলের রোকসানা। প্রথম পর্বের তৃতীয় পুরস্কার ২৪ ইঞ্চি মার্সেল এলইডি টিভি পেয়েছেন ভোলার রাফিয়া। ড্র অনুষ্ঠানে দৈনিক যায়যায়দিন ও মার্সেল,আজুবা ও উইনম্যাক্সের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কুইজ ড্র অনুষ্ঠানে যায়যায়দিনের পক্ষে উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক অরুণ কুমার দে, সাহিত্য সম্পাদক সালাম সালেহ উদদীন, চিফ রিপোর্টার এ কে এম সাখওয়াত হোসেন, উপ-ব্যবস্থাপক মো. নুরুল হক, প্রশাসন বিভাগের সহকারী ব্যবস্থাপক মো, ইকবাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন মার্সেল এর এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং) মোঃ হুমায়ুন কবির (কবি) ও সিনিয়র অফিসার আরজু হোসাইন। উইনম্যাক্স মোবাইলের পক্ষ থেকে হেড অব সেলস মোঃ শকিলুজ্জামান ও এস.এম মইনুল হোসাইন সিনিয়র একাউন্টেন্ট।
আজুবা ইলেক্ট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সুমন আহমেদ খাঁন এর পক্ষা থেকে উপস্থিত ছিলেন হেড অব রিটেইল সেলস মোঃ আবদুল্লাহ আল কাফি। আর কুইজ ড্র পর্বের অনুষ্ঠান পারিচালনা করেন বিজ্ঞাপন বিভাগের উপ-ব্যবস্থাপক ইব্রাহিম খলিল (স্বপন)।
বিডি প্রেসরিলিস / ২৩ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫