নিজস্ব প্রতিবেদক :: ইজেনারেশন লিমিটেড বর্তমান অর্থবছরের জন্য মাইক্রোসফটের পক্ষ থেকে মডার্ন লাইসেন্সিং সলিউশন পার্টনার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। বেশি সংখ্যক এন্টারপ্রাইজে মাইক্রোসফটের মর্ডান ওয়ার্কপ্লেস সলিউশন সেবা সফলভাবে বাস্তবায়ন করার জন্য ইজেনারেশনকে এই পুরস্কার প্রদান করা হয়।
সম্প্রতি মাইক্রোসফট আয়োজিত ইন্সপায়ার বাংলাদেশ-পার্টনার অ্যাওয়ার্ডস নাইট শীর্ষক অনুষ্ঠানে ইজেনারেশনের নির্বাহী ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল ইসলাম ও হেড অব অপারেশন্স এমরান আবদুল্লাহ’র হাতে পুরস্কারটি তুলে দেন মাইক্রোসফটের দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট সুক হুন চিয়াহ ও মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আফিফ মোহাম্মদ আলী।
ইজেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রযুক্তিই আমাদের জীবনযাত্রা এবং কাজের ধরনকে মৌলিকভাবে পাল্টে দিচ্ছে এবং শেষ পর্যন্ত কিভাবে ব্যবসায়ে প্রবৃদ্ধি ও উদ্ভাবন হবে তা নির্ধারণ করে দিচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের গ্রাহকরা ইজেনারেশনের সঙ্গে দ্রুত ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং ডিজিটাল ফাস্ট মডেলকে অগ্রাধিকার দিচ্ছে।
বিডি প্রেসরিলিস / ২২ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫