নিজস্ব প্রতিবেদক :: মটো জি৮ পাওয়ার লাইট নামে নতুন একটি ফোন এনেছে মটোরোলা।ফোনটিতে আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ১৬ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ৪ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ ও ৬.৫ ইঞ্চি এইচডি+ স্ক্রিন। স্টক অ্যানড্রয়েড ‘মটো জি৮ পাওয়ার লাইট’ মডেলের স্মার্টফোনটি ১১.১১ ইয়ার এন্ড সেল উপলক্ষে শুধু ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজে পাওয়া যাবে।
বাংলাদেশে মটোরোলা লাইফস্টাইল সামগ্রীর এক্সক্লুসিভ পার্টনার সেলেক্সট্রা লিমিটেড। আগামীতে বাংলাদেশের বাজারে মটোরোলা অত্যাধুনিক মডেলের স্মার্টফোন আনবে, যা শুরু হবে ১১ নভেম্বর থেকে।মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রার ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, বিশ্ববাজারের পাশাপাশি ফোনটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও খুব জনপ্রিয়, সেদেশের ই-কমার্স সাইট ফ্লিপকার্টের সর্বাধিক বিক্রিত স্মার্টফোন এটি।
আগামী ১১ নভেম্বর রাত ৯ টায় দারাজে ফোনটি বিক্রি শুরু হবে। স্থানীয় বাজারে ফোনটির দাম কত হবে তা ৯ নভেম্বর ঘোষণা করা হবে। বিস্তারিত জানা যাবে মটোরোলার ফেইসবুক পেইজে।
বিডি প্রেসরিলিস /০৮ নভেম্বর ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫