নিজস্ব প্রতিবেদক :: ভালোবাসার জন্য তো দিনক্ষণ লাগে না। ইচ্ছে হলেই ভালোবাসা যায়। তবে কখনো কখনো এই ভালোবাসা উদ্যাপন প্রত্যাশা করে বৈকি। সারা বছর সেটা সম্ভব না হলেও এক উপলক্ষ্যে ভালোবাসার নবায়ন করাই যেতে পারে। আর সেই উপলক্ষ্য হতেই পারে ভ্যালেন্টাইন ডে। এজন্য দেশের অন্যতম শীর্ষ ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ প্রস্তুত নতুন সংগ্রহে আপনাদের সাজাতে।
চমৎকার এই সংগ্রহে আছে শাড়ি, সালোয়ার-কামিজ,আনস্ট্রিচ ড্রেস, পাঞ্জাবি, টি-শার্ট । এই সংগ্রহে একটি মোটিফকেই নানা আঙ্গিকে ব্যবহার করা হয়েছে। আর সেই মোটিফ হলো ফ্লোরাল।রঙ বাংলাদেশের সাব-ব্র্যান্ড ওয়েস্ট রঙ এর পোশাকেও থাকছে ভালোবাসার ছোঁয়া।উৎসবের পরিপূর্ণতার জন্যে পাবেন একই থিমের যুগল পোশাক।
ভালোবাসার সঙ্গে লাল রঙের বিশেষ সম্পর্ক আছে। আর বাঙালির কাছে ভালোবাসা প্রকাশে লালের চেয়ে ভালো রঙ আর কিছু হতে পারে না। তাই লাল তো আছেই, আর লালের এই কালেকশনে লালের সঙ্গী হয়েছে সোনালী,নেভী ব্লু ও আকাশী।সূতি,লিলেন ও হাফসিল্ক কাপড়ে পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রীন প্রিন্ট ও হাতের কাজ ইত্যাদি।
বিডি প্রেসরিলিস /০৪ ফেব্রুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫