Follow us

ব্যাবিলন কথকতা ১৪তম সংখ্যার মোড়ক উন্মোচন

 

নিজস্ব প্রতিবেদক :: গত ১৫ ডিসেম্বর ব্যাবিলন গ্রুপের কর্পোরেট অফিসে ব্যাবিলন গ্রুপের পরিচালক আবিদুর রহমানের সভাপতিত্বে ‘ব্যাবিলন কথকতা’ নামক বার্ষিক ম্যাগাজিন প্রকাশনার ১৪তম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যাবিলন কথকতার ১৪তম সংখ্যার প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে প্রখ্যাত লেখক ও সম্পাদক কিশোর আলো আনিসুল হক বলেন, পোশাকশিল্পের মতো প্রতিষ্ঠানে সাহিত্যচর্চা দেখে আমি অবাকই হয়েছি। যেখানে কাজ করতে হয় মিনিট, ঘণ্টা হিসাব করে সেখানে দীর্ঘ চৌদ্দ বছর ধরে নিয়মিত সাহিত্যচর্চা সত্যি অবাক করার মতোই ব্যাপার! ‘ব্যাবিলন কথকতা’ নামের পত্রিকাটি নিঃসন্দেহে ব্যাবিলন গ্রুপের একটি ব্যতিμমী উদ্যোগ। তিনি ব্যাবিলন কথকতার ১৩তম সংখ্যার সেরা ছয় জন লেখকের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ বলেন, শুধু এ দেশে নয়, সারা বিশ্বেই পোশাকশিল্পে একটি সাহিত্য পত্রিকা নিয়মিত বের হওয়া বিরল এক উদাহরণ ‘ব্যাবিলন কথকতা’।ব্যাবিলন গ্রুপের পরিচালক ও পত্রিকাটির সম্পাদক এসএম এমদাদুল ইসলাম বলেন, ‘গার্মেন্টস সেক্টরে কঠোর পরিশ্রমের মধ্যেও কর্মীদের লেখক-লেখিকা হিসেবে তৈরি ও তাদের সৃজনশীলতার বিকাশে ‘ব্যাবিলন কথকতা’ ভূমিকা রাখতে পারছে বলে তিনি গর্ববোধ করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাবিলন গ্রুপের গ্রুপ সিইও, নির্বাহী পরিচালক এবং বিভিন্ন বায়ারদের প্রতিনিধিগণ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যাবিলন গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ হাসান।বক্তারা বলেন, সাধারণ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি তাদের সৃজনশীলতার সন্ধান ও বিকাশে ব্যাবিলন গ্রুপ যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা অন্যদের জন্যও উৎসাহের কারণ হতে পারে। এই সৃজনশলীতার চর্চায় আরো অনেক প্রতিষ্ঠানকে যুক্ত করতে পারলে এই শিল্পের অস্থিরতা অনেকটাই কমে যেত বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিডি প্রেসরিলিস /২০ ডিসেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫