Follow us

ব্যাটেল অব মাইন্ডস ২০১৯ এর চ্যাম্পিয়ন আইবিএ’র দ্যা বিটেলস

নিজস্ব প্রতিবেদক :: তরুণদের দক্ষতা উন্নয়ন ও রিক্রুটমেন্ট প্ল্যাটফর্ম ‘ব্যাটেল অব মাইন্ডস-২০১৯’ এর ১৬তম আসরের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রতিদ্বন্দ্বীতার বেশ কয়েকটি ধাপ পেরিয়ে এই বছর চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিসট্রেশনের (আইবিএ) শিক্ষার্থীদের দল ‘দ্যা বিটেলস’।

প্রথম রানার্স-আপ হয়েছে- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের শিক্ষার্থীদের দল, ‘নাউ ইউ সি আস’ এবং দ্বিতীয় রানার্স আপ হয়েছে আইবিএ’র ‘থ্রি হর্সম্যান’। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সোহরাব হোসাইন।

তিনি বলেন, দক্ষ জনশক্তি উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের প্রতিযোগিতার মধ্যদিয়ে শিক্ষার্থীদের যেমন মেধা যাচাই হয়, তেমনি দেশের উন্নয়নেও নতুন নতুন সম্ভাবনা এবং দ্বার উন্মুক্ত হয়। বিএটি’র মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও দেশের টেকসই উন্নয়নে এই ধরনের উদ্যোগের মধ্যদিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।‘ব্যাটেল অব মাইন্ডস’ প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং কর্পোরেট জগতের অভিজ্ঞতার সেতুবন্ধন তৈরি করে। বাংলাদেশের তরুণদের উৎকর্ষতা ও মানবসম্পদ উন্নয়নে এই প্ল্যাটফর্ম অঙ্গিকারবদ্ধ।

বিএটি বাংলাদেশ ২০০৪ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করছে। এবার ১৬তম আসরেও ছিল শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪ হাজার শিক্ষার্থী কৃষি, মৃত্তিকা বিজ্ঞান, প্রকৌশলী এবং ব্যবসায় বিভিন্ন পরিকল্পনা নিয়ে অংশগ্রহণ করেন। বিভিন্ন পদক্ষেপে অনলাইন এবং অফ-লাইনের মধ্যদিয়ে সমস্যা সমাধান এবং সামাজিক কাঠামোতে অবদান রাখার পথ তৈরী করা হয়। গ্র্যান্ড ফিনেলের মধ্য দিয়ে মূল পরিকল্পনা উপস্থাপণ করেন তারা। তীব্র প্রতিযোগিতাপূর্ণ লড়াইয়ের মাধ্যমে সেরা ১৫ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।

বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম বলেন, ব্যাটেল অব মাইন্ডস শিক্ষার্থীদের একটি সুযোগ তৈরি করে দেয় নিজেদের প্রতিভা এবং ভাবনাকে উন্মোচিত করার। এর ফলে শিক্ষার্থীরা যেমন উপকৃত হয়, তেমনি দেশের টেকসই উন্নয়নেও রাখে প্রভাব।

বিডি প্রেসরিলিস / ১২ ডিসেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫