Follow us

ব্যবহারকারীদের জন্য ‘অরেঞ্জ ক্লাব’ চালু করল বাংলালিংক

 

নিজস্ব প্রতিবেদক :: গ্রাহকদের জন্য নতুন লয়্যালটি প্রোগ্রাম ‘অরেঞ্জ ক্লাব’ চালু করেছে দেশের অন্যতম প্রধান ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। এই প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকরা আকর্ষণীয় ছাড় ও বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন।কোনো প্রকার রেজিস্ট্রেশন ছাড়াই তিন মাসে কমপক্ষে ১৫০ টাকা ব্যবহার করে অরেঞ্জ ক্লাবের সাধারণ সদস্য হতে পারবেন বাংলালিংক গ্রাহকরা।সিম ব্যবহারের সময় ও ব্যবহৃত সেবার উপর ভিত্তি করে প্রোগ্রামটির সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম ও সিগনেচার টিয়ারের সুবিধা দেওয়া হবে গ্রাহকদের।

বাংলালিংকের সেবা ব্যবহার করে অর্জিত পয়েন্ট দিয়ে অরেঞ্জ ক্লাবের সদস্যরা বাড়তি মোবাইল সেবা ও অন্যান্য সুবিধা পাবেন।মাই বিএল অ্যাপ (https://mybl.digital/App) থেকে বা *১২১*৬# ডায়াল করে গ্রাহকরা তাদের অরেঞ্জ ক্লাব লয়্যালটি প্রোগ্রামের স্ট্যাটাস, টিয়ার ডিটেইলস, পয়েন্ট ভ্যালিডিটি এবং অন্যান্য সুবিধা সম্পর্কে জানতে পারবেন।বাংলালিংকের কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ বলেন, ‘গ্রাহকদের আরও উন্নত লয়্যালটি সেবা উপভোগের সুযোগ দেওয়ার লক্ষ্যে আমরা অরেঞ্জ ক্লাব চালু করেছি।প্রোগ্রামটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বাংলালিংকের ওয়েবসাইটে।

বিডি প্রেসরিলিস / ২৬ সেপ্টেম্বর ২০২১ /এমএম      


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫