Follow us

বিশ্বে ৫জি স্মার্টফোনের চাহিদার তালিকায় এগিয়ে ভিভো

 

নিজস্ব প্রতিবেদক :: চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বের দ্রুত বর্ধনশীল ৫জি স্মার্টফোনের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। গত বছরের শেষ প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে ভিভো’র ৫জি স্মার্টফোনের বিক্রি বেড়েছে ৬২ শতাংশ; সরবরাহের পরিমাণ ছিল ১৯ মিলিয়ন ইউনিট। ৫জি উন্নয়নে একনিষ্ঠ সহযোগী হিসেবে ভিভো তাদের ৫জি এর মান ও মূল প্রযুক্তিতে দারুণ উন্নতি করেছে।

স্ট্রাটেজি অ্যানালিটিকসের পরিচালক মি. কেন হায়ার্স বলেন, ‘২০২১ সালের প্রথম প্রান্তিকে এর আগের প্রান্তিকের তুলনায় বিশ্বে ৫জি স্মার্টফোনের সরবরাহ বেড়েছে ৬ শতাংশ, সরবরাহের পরিমাণ ছিল রেকর্ড ১৩৬ মিলিয়ন ইউনিট। আমাদের ধারণা চলতি বছর শেষে বিশ্বে ৫জি স্মার্টফোনের সরবরাহ রেকর্ড ৬২৪ মিলিয়ন হবে, যা ২০২০ সালে ছিল ২৬৯ মিলিয়ন।

স্ট্রাটেজি অ্যানালিটিকসের সহযোগী পরিচালক ভিলে-পেত্তেরি ইউকোনাহ বলেন, ‘ভিভো নিজেদের আইকিউওও ইউ-৩ ৫জি এবং ইউ-৭ ৫জি স্মার্টফোনের মাধ্যমে ২০২১ সালের প্রথম প্রান্তিকে বিশ্বের দ্রুত বর্ধনশীল ৫জি স্মার্টফোনের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে এবং তাদের প্রান্তিক থেকে প্রান্তিকে বিক্রি বেড়েছে ৬২ শতাংশ, সরবরাহ ছিল ১৯ মিলিয়ন ইউনিট।’

জি মোবাইল ফোনের ব্যবহার দ্রুত বাড়তে থাকায় ভিভো তাদের ৫জি মোবাইলের উন্নতি ও সাফল্যের ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখছে। দ্রুত বাড়তে থাকা ৫জি স্মার্টফোন ব্যবহারকারীদের উন্নত ৫জি এর অভিজ্ঞতা দেওয়ার ব্যাপারে ভিভো দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সুদূরপ্রসারী কৌশল হিসেবে ভিভো গবেষণা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করেছে। আইকিউওও প্রো ৫জি, নেক্স-৩ ৫জি এবং এক্স৩০ সিরিজসহ ৫জি মোবাইল ফোনের ভবিষ্যত ভার্সনগুলো নিয়ে কাজ করে ভিভো জনপ্রিয়তা পেয়ে ৫জি মোবাইল মার্কেটের শীর্ষে সুনামের সাথে অবস্থান নিয়েছে।

বিডি প্রেসরিলিস / ১১ জুলাই ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫