Follow us

বিমানের নিজস্ব অ্যাপসে টিকিট কাটলে ১০ শতাংশ ছাড়

 

নিজস্ব প্রতিবেদক :: বিমান বাংলাদেশ এয়ারলাইনন্স তাদের মোবাইল অ্যাপসের মাধ্যমে টিকিট কাটলে টিকিটের দামের ওপর ১০ শতাংশ ছাড় দেবে।আগামী ১৬ ডিসেম্বর’ ২০১৯ থেকে ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিমান যাত্রীরা এই সুবিধা পাবেন।

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের এক নংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীরা শতকরা ১০ ভাগ ছাড়ে প্রোমোকোড BIJOY71 ব্যবহার করে টিকেট কিনতে পারবেন। বিমান টিকেট ক্রয় সহজীকরণ, গতিশীল ও যাত্রা নির্বিঘ্ন করার জন্য চালু করা হয়েছে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ নামে ‘মোবাইল অ্যাপস’। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ‘অ্যাপস’।

এই অ্যাপস ব্যবহার করে নিজের মোবাইল থেকেই কেনা যাবে বিমানের সকল গন্তব্যের টিকিট। মূল্য পরিশোধ করা যাবে বিকাশ/রকেট/যেকোনো ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপস স্টোর থেকে যেকোনো স্মার্টফোনে অ্যাপসটি ডাউনলোড করলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে বিমানের ফ্লাইট সংক্রান্ত সকল তথ্যও পাওয়া যাবে।

বিডি প্রেসরিলিস / ১১ ডিসেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫