Follow us

বিনোদনপ্রেমীদের জন্য ওয়ালটনের অত্যাধুনিক সাউন্ডবার

 

নিজস্ব প্রতিবেদক :: বিনোদনপ্রেমীদের জন্য অত্যাধুনিক দুটি সাউন্ডবার নিয়ে এসেছে প্রযুক্তিখাতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়ালটন। ওয়ালটনের সাউন্ড ডিভাইস ব্র্যান্ড ‘কোরাস’ এর প্যাকেজিং এ বিশ্বমানের ফিচারসমৃদ্ধ আকর্ষণীয় ডিজাইনের ওই সাউন্ডবার দেবে সুমধুর ও জোরালো শব্দ। গান শোনা, মুভি দেখা কিংবা গেম খেলায় অনন্য অনুভূতি পাবেন গ্রাহক। ওয়ালটনের ওই সাউন্ডবারগুলো মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, টেলিভিশনসহ বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে। আলাদা রিমোট কন্ট্রোল সুবিধা থাকায় ব্যবহারকারীর ইচ্ছেমতো ঘরের যে কোনো প্রান্ত থেকেই ওয়ালটন সাউন্ডবার নিয়ন্ত্রণ করতে পারবেন।

ওয়ালটন সূত্রে জানা গেছে নতুন আসা সাউন্ডবার দুটোর মডেল ডব্লিউএসবি৪০ এবং ডব্লিউএসবি১২০ । ৪০ আরএমএস ওয়াট ক্ষমতা বিশিষ্ট ৯০০ মিমি দৈর্ঘ্য, ৬৮ মিমি উচ্চতা এবং ৯০ মিমি প্রশস্ত ডব্লিউএসবি৪০ মডেলে রয়েছে ৪টি উন্নতমানের স্টেরিও স্পিকার। বিশেষ ফিচার হিসেবে এতে থাকছে এলসিডি ডিসপ্লে। সেই সাথে রয়েছে ব্লুটুথ, অক্স, এইচডিএমআই এবং ইউএসবি প্লে মোড।

অন্যদিকে ১২০ ওয়াট আউটপুট পাওয়ারের ডব্লিউএসবি১২০ মডেলটিতে সাউন্ডবার ছাড়াও বাড়তি হিসেবে থাকছে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সাবউফার, যা সারা বাড়িজুড়ে আরামদায়ক সাউন্ড কোয়ালিটি নিশ্চিত করবে।নতুন আসা এই ডিভাইসগুলো সম্পর্কে ওয়ালটন ডিজি টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী বলেন, ‘প্রযুক্তিখাতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়ালটন প্রতিনিয়তই গ্রাহকদের দিচ্ছে নতুন সব পণ্য। ওয়ালটন পণ্যের প্রতি গ্রাহকদের বিপুল আগ্রহ এবং অগাধ আস্থা রয়েছে। বেশ কিছুদিন আগেই বাজারে আসে ওয়ালটনের ৩:১ স্পিকার এবং ব্লুটুথ স্পিকার। যা ইতোমধ্যেই ক্রেতাদের মাঝে বিপুল সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় ওয়ালটন সম্প্রতি নতুন দুই মডেলের সাউন্ডবার নিয়ে এসেছে।’

তিনি জানান, দেশের বাজারে স্মার্ট ডিভাইস হিসেবে সাউন্ডবারের বিপুল চাহিদা রয়েছে। এই চাহিদার কথা মাথায় রেখেই ক্রেতাদের পছন্দ ও সাধ্য অনুযায়ী বিভিন্ন ধরণের উন্নতমানের অডিও ডিভাইস নিয়ে আসছে ওয়ালটন। যার নতুন সংযোজন এই দুই মডেলের সাউন্ডবার। এই সাউন্ডবারগুলো ব্যবহার করে ক্রেতারা ঘরে বসেই উপভোগ করতে পারবেন আরামদায়ক এবং উন্নতমানের সাউন্ড কোয়ালিটি যা তাদের প্রাত্যাহিক জীবনের বিনোদনে যোগ করবে ভিন্ন মাত্রা।জানা গেছে, স্লিম ডিজাইনের দুটি সাউন্ডবারের মধ্যে ডব্লিউএসবি৪০ মডেলের সাউন্ডবারের বাজারমূল্য ৫,৭৫০ টাকা। আর সাবউফারযুক্ত ডব্লিউএসবি১২০ মডেলের দাম রাখা হয়েছে ৯,৭৫০ টাকা।ডিভাইসগুলো পাওয়া যাবে সারা দেশব্যাপী ছড়িয়ে থাকা ওয়ালটনের সব শোরুমে। সাউন্ডবারগুলোতে থাকছে এক বছরের বিক্রয় পরবর্তী সেবা।

বিডি প্রেসরিলিস / ২৬ সেপ্টেম্বর ২০২১ /এমএম      


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫