Follow us

বিনা জামানতে প্রাইম ব্যাংকের ঋণ পাবেন দারাজের উদ্যোক্তারা

 

নিজস্ব প্রতিবেদক :: এসএমইখাতের উদ্যোক্তাদের অর্থায়নসহ যাবতীয় ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে প্রাইম ব্যাংক লিমিটেড এবং আলিবাবা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দারাজ বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।চুক্তির আওতায় প্রাইম ব্যাংক থেকে সহজ অর্থায়ন সুবিধা পাবে দারাজ বাংলাদেশের সঙ্গে যুক্ত এসএমই প্রতিষ্ঠানগুলো।

চুক্তি অনুযায়ী দারাজ এর মার্চেন্টরা প্রাইম ব্যাংক থেকে জামানতবিহীন সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত লোন এবং অন্যান্য বিশেষায়িত ফাইন্যান্সিং সার্ভিস পাবে। ডিপোজিট সুবিধা ও ই-ট্রানজেকশনের জন্য ইন্টারনেট ব্যাংকিং-অ্যালটিচ্যুড সার্ভিস পাবে। লোনের জন্য দুই বছরের ব্যবসায় অভিজ্ঞতা ও দারাজের সুপারিশপত্রের প্রয়োজন হবে। দারাজের মার্চেন্টরা যাতে বাসায় বা অফিসে বসেই অনায়াসে লোনের আবেদনসহ যাবতীয় ব্যাংকিং সেবা নিতে পারে সেজন্য প্রাইম ব্যাংক রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ করেছে।

এই চুক্তির ফলে এসএমই প্রতিষ্ঠানগুলো ওয়ার্কিং ক্যাপিটাল (সিসি, ওডি ও ডিমান্ড লোন), ফিক্সড অ্যাসেট ক্রয় ও ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য টার্ম লোন, ইন্টারন্যাশনাল ট্রেড সল্যুশন (এলসি, এলএটিআর, আইডিবিপি),ব্যাংক গ্যারান্টি, ওয়ার্ক অর্ডার ইত্যাদি অর্থায়ন সুবিধা পাবে।

এসএমই ব্যবসাকে প্রচলিত ধারার ব্যবসার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা পরিচালনা করতে আগ্রহী করে তোলা প্রাইম ব্যাংক ও দারাজ এর এই সমঝোতার মূল উদ্দেশ‌্য। মার্চেন্টদের যাবতীয় ব্যাংকিং চাহিদা পূরণ করে এই এসএমই উদ্যোক্তাদের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে প্রাইম ব্যাংক ও দারাজ বাংলাদেশ।

বিডি প্রেসরিলিস /২৪ জুলাই ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫