Follow us

বিনামূল্যে পিপিই সরবরাহ করবে ইউএস-বাংলা

 

নিজস্ব প্রতিবেদক :: বিনামূল্যে ব্যক্তিগত সুরক্ষা সুরঞ্জাম (পিপিই) সরবরাহের উদ্যোগ নিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। চীন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী তৈরী পিপিই নিয়ে আসবে ইউএস-বাংলার নিজস্ব বিমানে। দেশের সকল সরকারী-বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকগণ হটলাইন নাম্বার ফোন দিয়ে পিপিই-র চাহিদা জানালে ইউএস-বাংলা এয়ারলাইন্স সরবরাহ করবে।

এ প্রসঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, বর্তমান প্রেক্ষাপটে চিকিৎসক ও নার্সদের পর্যাপ্ত সুরক্ষার মাধ্যমে এই সঙ্কটময় পরিস্থিতিতে রোগীর সেবা দেয়া খুবই জরুরি। এ অবস্থায় আমরা পিপিই সরবরাহের মাধ্যমে চিকিৎসা সেবায় নিয়োজিতদের পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।এছাড়া তিনি বলেন, গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আমদানিকৃত মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার, ইনফ্রারেড থার্মোমিটারসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী পরিবর্তে বিনামূল্যে পরিবহন করেছি ।মেডিকেল কলেজ হাসপাতালগুলোর পরিচালকগণ হটলাইনে যোগাযোগ করলে চাহিদামত পিপিই দ্রুততম সময়ে সরবরাহ করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। হটলাইন নম্বর : ০১৯২৯ ৪১৭৩০৬।

বিডি প্রেসরিলিস /০১ এপ্রিল ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫