নিজস্ব প্রতিবেদক :: বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড-২০১৯ পেলো ইজি জবস। বছরের সেরা স্টার্টআপ (মানবসম্পদ) ক্যাটাগরিতে ইজি জবস প্রজেক্ট চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মোহাম্মদ শাহজালাল এই পুরস্কার গ্রহণ করেন।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) তৃতীয়বারের মতো এই অ্যাওয়ার্ডের আয়োজন করে।এ আয়োজনে যেসব প্রতিষ্ঠান বিজয়ী হয়েছে সেসব প্রতিষ্ঠান অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের প্রতিযোগী হিসেবে মনোনীত হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, ইজি জবস এ যুগের সবচেয়ে সহজ নিয়োগ সমাধান সংস্থা যার মাধ্যমে নানাবিধ কোর্সের মাধ্যমে নিজেকে একজন দক্ষ কর্মীতে রূপান্তর করা সম্ভব। নিয়োগ কার্যকর এবং সহজ করে তোলাই ইজি জবস’র মূল ফোকাস।
বিডি প্রেসরিলিস / ১৭ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫