নিজস্ব প্রতিবেদক :: মোবাইল আর্থিক সেবা দাতা প্রতিষ্ঠান বিকাশসহ বহুল ব্যবহৃত মোবাইল অ্যাপ ব্যবহার করে মহামারী নভেল করোনাভাইরাস সম্পর্কে সাধারণকে জানাতে এবং এর প্রতিরোধে সহায়তা করতে উদ্যোগ নিয়েছে এটুআইসহ সরকারের কয়েকটি সংস্থা।এজন্য তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় তথ্য ও করণীয় বিষয়ে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে বিকাশ অ্যাপের মেনুতে যোগ হয়েছে ‘করোনা ইনফো’।রোববার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকাশ অ্যাপ ব্যবহারকারী গ্রাহকরা এখন বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের উপরের মেনু বারে পাচ্ছেন ‘করোনা ইনফো’ লোগোটি ।
এই লোগোতে ক্লিক করলেই –সর্বশেষ আপডেট, হটলাইন নম্বর, করোনা ভাইরাসের ঝুঁকি নির্ণয় করুন, সম্ভাব্য করোনা আক্রান্তের তথ্য দিন এবং স্বেচ্ছাসেবক হোন শিরোনামে সাব-মেনু পাবেন গ্রাহক। এখান থেকে প্রয়োজনীয় মেনুতে ক্লিক করে সরাসরি এটুআই ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য পাবেন।
সর্বশেষ আপডেট
সর্বশেষ আপডেট মেনুতে আইইডিসিআর এর সর্বশেষ আক্রান্ত , হোম কোয়ারেনটাইনের সংখ্যা, মৃতের সংখ্যা প্রভৃতি তথ্য পাবেন গ্রাহক। একই সাথে মাস্ক ব্যবহারের নিয়ম, সহজে জীবানুনাশক বানানোর নিয়ম, পূর্ণবয়স্ক এবং শিশুদের মানসিক চাপ মোকাবেলা, ভাইরাসটির মৌলিক তথ্য, ভ্রান্ত ধারণা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক তার জবাব-এমন নানান তথ্য পাওয়া যাবে।
হটলাইন নম্বর
হটলাইন নম্বরে ক্লিক করলে গ্রাহক পেয়ে যাবেন ৩৩৩।১০৬৫৫।১৬২৬৩ এই তিনটি হটলাইন নম্বর। গ্রাহক তার প্রয়োজনীয় সেবা পেতে এসব নম্বরে কল করতে পারবেন।
করোনাভাইরাসের ঝুঁকি নির্ণয়
আপনি কতখানি করোনাভাইরাসের ঝুঁকিতে আছেন-সেই তথ্যও যাচাই করা যাবে। আপনার দেওয়া তথ্য যেমন জ্বর আছে কিনা,শ্বাষকষ্ট আছে কিনা, বয়স কত, বিদেশে ভ্রমন করেছেন কিনা-এমন আরও কতগুলো প্রশ্নের উত্তর দিয়ে গ্রাহক তার নিজের বা পরিজনের করোনাভাইরাসে আক্রান্তের আশঙ্কা যাচাই করে নিতে পারবেন খুব সহজেই।
সম্ভাব্য করোনা আক্রান্তের তথ্য দিন
নিজের, পরিবারের বা আশেপাশের সম্ভাব্য করোনা আক্রান্তের তথ্য ও সম্ভাব্য করোনা আক্রান্তের তথ্য মেনু থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়ার সুযোগ পাবেন গ্রাহক। তথ্য দিতে যারা ডাক্তার তারা ডাক্তার মেনুতে এবং অন্যরা সচেতন প্রতিবেশি মেনুতে ক্লিক করবেন। পরে সম্ভাব্য আক্রান্ত ব্যক্তির নাম, পিতার নাম, লিঙ্গ, আনুমানিক বয়স, বিদেশ ফেরত হলে দেশে ফেরার তারিখ, যে দেশে থেকে ফিরেছেন তার তথ্য, বিভাগ,জেলা, উপজেলাসহ বিস্তারিত ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে তথ্য সাবমিট সম্পন্ন করা যাবে।
স্বেচ্ছাসেবক হোন
জরুরী এই পরিস্থিতিতে যে চিকিৎসকরা অনলাইনে সেবা দিতে ইচ্ছুক তারা অনলাইন প্রশিক্ষণ নিতে স্বেচ্ছাসেবক হোন মেনু থেকেই সরকারের মুক্তপাঠ ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন প্রশিক্ষন নিতে পারবেন। যারা ইতোমধ্যে প্রশিক্ষন সম্পন্ন করেছেন তারা অনলাইনে সেবা দিতে এখান থেকেই নিবন্ধনও করতে পারবেন।
বিডি প্রেসরিলিস /২৯ মার্চ ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫