Follow us

বিএফআইইউর সঙ্গে নগদের কমপ্লায়েন্স মিট

 

নিজস্ব প্রতিবেদক :: দ্রুত বর্ধনশীল ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতের টেকসই উন্নয়নে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

শনিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘নগদ’ আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে ‘দীর্ঘস্থায়ী ব্যবসায়িক সাফল্যে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কর্মকাণ্ডের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনা এবং ওয়ার্কশপ হয়েছে।

বিএফআইইউ’র শীর্ষ কর্মকর্তারা বলছেন, নগদের জন্য মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা খুবই গুরুত্বপূর্ণ। সামনের দিনে পরিস্থিতির আরও উন্নতি হবে। মূলত মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সার্বিক কার্যক্রম জোরদার করণের অংশ হিসেবে নগদের কর্মকর্তাদের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক সচেতনতা বৃদ্ধি ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে দেশের দ্বিতীয় শীর্ষ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ, বিএফআইইউ এবং ডাক বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।বিএফআইইউ মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ভূমিকা পালন করে এবং বিভিন্ন সংস্থা থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে আর্থিক ক্ষেত্রের অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ’র প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান। বিশেষ অতিথি ছিলেন বিএফআইইউ’র ডেপুটি হেড মো. ইস্কান্দার মিয়া এবং বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজউদ্দিন। এছাড়া, বিএফআইইউ’র মহাব্যবস্থাপক মো. শওকাতুল আলম এবং নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক অতিথি হিসেবে দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেন। নগদের চিফ অ্যান্টি মানিলন্ডারিং কমপ্লায়েন্স অফিসার এবং নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিডি প্রেসরিলিস /২২ ডিসেম্বর ২০২০ /এমএম   


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫