নিজস্ব প্রতিবেদক :: লাস ভেগাসে অনুষ্ঠিত হতে যাওয়া ৪০তম বঙ্গ সম্মেলন উপলক্ষ্যে বায়োস্কোপ ফিল্মস ‘ঢাকা কিক অফ’ অনুষ্ঠানের আয়োজন করে।বায়োস্কোপ ফিল্মস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ বছর যুক্তরাষ্ট্রের বঙ্গ সংস্কৃতি সংঘের ৫০তম এবং বঙ্গ সম্মেলনের ৪০তম বার্ষিকী। তাছাড়া এ বছরই বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পণ্ডিত রবি শংকর ও সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের জৌলুশ নগরী লাস ভেগাসে বঙ্গ সম্মেলনের বিশাল মঞ্চে তাদের স্মরণে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ভারতীয় বাঙালিদের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হলেও বাংলাদেশি ও প্রবাসীরা এতে অংশ নেন।উত্তর আমেরিকার বঙ্গ সম্মেলন নিয়ে এবারই প্রথম ঢাকায় ‘কিক-অফ’ অনুষ্ঠানের আয়োজন করা হল। রাজধানীর লেক শোরে ১৬ জানুয়ারি আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গ সম্মেলনের আহ্বায়ক মিলন আওন, এমিরেটস কো-অর্ডিনেটর প্রবীর রায় ও বায়োস্কোপ ফিল্মসের অন্যতম কর্ণধার নওশাবা রুবনা রশীদ।
আরও বক্তব্য রাখেন কবি নির্মলেন্দু গুন, ফ্যাশন ব্যক্তিত্ব বিবি রাসেল, কথাসাহিত্যিক আনিসুল হক, অভিনয়শিল্পী জয়া আহসান, আরেফিন শুভ, মেহের আফরোজ শাওন, সোহানা সাবা ও গাজী আবদুন নূর, সঙ্গীতশিল্পী শামা রহমান, খায়রুল আনাম শাকিল, অনিমা রায় ও অবন্তী সিঁথি। এরা সবাই লাস ভেগাস বঙ্গ সম্মেলনে অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে তাদের হাতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেওয়া হয়।
কিক-অফ অনুষ্ঠানে ফ্যাশন শো ও নৃত্য পরিবেশন করা হয়। পিয়াল হোসেনের পরিকল্পনায় ও বুলবুল টুম্পার কোরিওগ্রাফিতে দেশের স্বানামধন্য র্যাম্প মডেলরা অংশ নেন। শো স্টপার ছিলেন অভিনয়শিল্পী নিরব ও তমা মির্জা। নাচে অংশ নেন কবীর তিথি। অনুষ্ঠান সঞ্চালনা করেন হুমায়ুন কবীর নিরব ও ঈশিকা আজিজ।
বিডি প্রেসরিলিস /২১ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫