Follow us

বাজুসের নেতৃত্বে দোলন-দিলীপ

 

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জুয়েলার্স সমিতি, বাজুসের নির্বাচনে সভাপতি পদে এনামুল হক খান দোলন ও সাধারণ সম্পাদক পদে দিলীপ কুমার আগরওয়ালা বিজয়ী হয়েছেন।আগামী দুই বছরের জন্য সংগঠনটির নেতৃত্ব দেবেন তারা। দিলীপ বিদায়ী কমিটিরও সাধারণ সম্পাদক ছিলেন। আর দোলন তার আগের কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে বাদল-গুলজার পরিষদকে হারিয়ে পূর্ণ প্যানেলে জয়লাভ করে দোলন-দিলীপ সম্মিলিত ব্যবসায়িক পরিষদ।বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এবার ঢাকাসহ সারা দেশে ভোটার সংখ্যা ছিল ৬৬৬ জন।

সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনে মোট ৫৫৪টি ভোট পড়েছে। এর মধ্যে ৪১০টি ভোট পেয়ে তাদের ৩৫ সদস্যের প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে।বিদায়ী কমিটির সভাপতি গঙ্গা চরণ মালাকার এবার প্রতিদ্বন্দ্বিতা করেননি। তার জায়গায় সভাপতি হয়েছেন গোল্ড হাউজের স্বত্ত্বাধিকারি এনামুল হক খান দোলন।

অপর প্যানেলের সভাপতি পদে জারওয়া হাউজের বাদল চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক পদে আপন জুয়েলার্সের গুলজার আহমেদ তাদের প্যানেলসহ হেরেছেন।

বিডি প্রেসরিলিস / ১০ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫