নিজস্ব প্রতিবেদক :: ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ‘উন্নয়ন অফিস ইনচার্জ কনফারেন্স-২০১৯’ শনিবার রাজধানীর তোপখানা রোডস্থ কোম্পানির নিজস্ব ভবন ‘ফারইস্ট টাওয়ার’-এ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ কনসালটেন্ট মো. আলী হোসেন।মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েতউল্যাহর সভাপতিত্বে কনফারেন্সে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড কোম্পানি সেক্রেটারি সৈয়দ আব্দুল আজিজ, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিএফও মোহাম্মদ আলমগীর কবির, এসিসট্যান্ট ম্যানেজিং ডাইরেক্টর মোস্তাফিজুর রহমানসহ সারাদেশ থেকে আগত ডিভিশনাল ইনচার্জ, সার্ভিস সেন্টার ইনচার্জ, জোনাল ইনচার্জ এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট ইনচার্জরা। অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত উন্নয়ন কর্মকর্তারা বক্তব্য রাখেন এবং কোম্পানির ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা করেন।
বিডি প্রেসরিলিস / ১৭ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫