নিজস্ব প্রতিবেদক :: প্লাস্টিক পণ্যের ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে আরএফএল প্লাস্টিকস। একই সঙ্গে সম্মিলিত ক্যাটাগরিতে দ্বিতীয় নির্বাচিত হয় কোম্পানিটি।মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাজধানীর একটি হোটেলে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের একাদশ আসরে দেশের ব্র্যান্ডগুলোকে পুরস্কার ও সম্মাননা দেয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।
দেশের চার হাজার ভোক্তার অংশগ্রহণে পরিচালিত জরিপের ওপর ভিত্তি করে এবছর পুরস্কার দেওয়া হয়। এবার ৩৪টি ক্যাটাগরিতে ১০০টি ব্র্যান্ডকে সম্মানিত করা হয়। এরমধ্যে প্রতিটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্র্যান্ড ও সব ক্যাটগরি মিলে সেরা ১৫ ব্র্যান্ডকে পুরস্কার দেওয়া হয়।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামালকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “নিঃসন্দেহে এটি আমাদের জন্য বড় অর্জন। আরএফএল প্লাস্টিকস এ নিয়ে টানা ৯ বার দেশের সেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে।”
বিডি প্রেসরিলিস / ১০ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫