Follow us

প্রিজমভ্যাটের মাধ্যমে মুশক ৯.১ জমা দেওয়ার কর্মশালা

 

নিজস্ব প্রতিবেদক :: সম্প্রতি, ডিভাইন আইটি লিমিটেড, এনবিআর অনুমোদিত ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যার সরবরাহকারী প্রিজমভ্যাটের মাধ্যমে মুশক ৯.১ জমা দেওয়ার বিষয়ে একটি কর্মশালার আয়োজন করেছে। কাওরান বাজারে অবস্থিত ডিভাইন আইটি লিমিটেডের প্রধান কার্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় বিভিন্ন সংস্থার ভ্যাট ও কর কর্মকর্তারা অংশগ্রহন করেছিলেন।

কর্মশালায় প্রিজমভ্যাট ভ্যাট পরিচালনা সফটওয়্যারটি ডেমো প্রস্তুতি এবং ভ্যাট আইন ২০১২ অনুসরণ করে মূসক ৯.১ জমা দেয়ার পদ্ধতি শিখানো হয়েছে।এছাড়া কর্মশালা টিতে ভ্যাট আইন ২০১২ সম্পর্কে সচেতনতা এবং বিস্তারিত আলোচনা করা হয়েছে।ডিভাইন আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমেদ ফখরুল হাসান (রাসেল), উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফ উদ্দিন এবং ভাইস প্রেসিডেন্ট প্রোডাক্ট ইসতিয়াক শরীফ কর্মশালাটি উপস্থাপন করেছেন।

বক্তারা বলেন,মূলত অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ভোক্তাদের কাছ থেকে ভ্যাট আদায় করলেও তা এনবিআরকে ঠিকমতো পরিশোধ করে না বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া অধিকাংশ প্রতিষ্ঠান বুক রেজিস্টার বা ম্যানুয়াল পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করায় তা নিরীক্ষা করে সঠিক তথ্য পাওয়া যায় না। কিছু প্রতিষ্ঠান ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) কিংবা নিজস্ব সফটওয়্যার ব্যবহার করলেও তার যথার্থতা নিয়ে প্রশ্ন রয়েছে। এসব কারণেই নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করছে এনবিআর।

বিডি প্রেসরিলিস / ২৬ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫