Follow us

প্রকৌশল শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে বাংলালিংক

 

নিজস্ব প্রতিবেদক :: দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ছাত্রীদের পেশাগত দক্ষতা ও কর্পোরেট প্রতিষ্ঠানের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে শুরু করেছে বিশেষ কর্মসূচি ‘ওমেনটর’। ছয় মাসের এই কর্মসূচিতে বাছাইকৃত ছাত্রীরা বাংলালিংক-এর অভিজ্ঞ নারী পেশাজীবীদের তত্ত্বাবধানে প্রশিক্ষণের সুযোগ পাবে।

স্নাতক তৃতীয় বা চুতর্থ বর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্রীরা https://jobs.lever.co/banglalink/88a44425-64d3-4373-9dfb-6913d7946e53 ভিজিট করে ‘ওমেনটর’-এ অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে। আগামী ২৩ নভেম্বর, ২০২০ পর্যন্ত এই আবেদন গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে প্রার্থীদের সিভি যাচাই করার পর কিছু স্ক্রিনিং রাউন্ডের মাধ্যমে চূড়ান্ত অংশগ্রহণকারীদের বাছাই করা হবে।

আগামী বছরের জানুয়ারিতে শুরু হয়ে ছয় মাস ধরে চলবে কর্মসূচিটির মূল পর্ব। বাছাইকৃত অংশগ্রহণকারীরা বাংলালিংক আয়োজিত অন্যান্য প্রোগ্রাম যেমন লার্ন ফ্রম দ্যা স্টার্টআপ, ক্যাম্পাস টু কর্পোরেট ও অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রামেও অংশগ্রহণের সুযোগ পাবে। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদেরকে সার্টিফিকেট অফ কমপ্লেশন দেওয়া হবে।

বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, ‘প্রতিভাবান তরুণ-তরুণীদের ক্ষমতায়ন আমাদের মূল লক্ষ্যগুলির মধ্যে অন্যতম। আমরা বিশ্বাস করি, অভিনব এই কর্মসূচি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ছাত্রীদেরকে কর্পোরেটের বাস্তব অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ পেশাগত দক্ষতা অর্জনে সাহায্য করবে। প্রশিক্ষকদের বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা তাদেরকে ভবিষ্যতের পেশাজীবী হিসেবে আরও বেশি দক্ষ করে তুলবে।’

বিডি প্রেসরিলিস /১৮ নভেম্বর ২০২০ /এমএম     


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫