Follow us

পুরস্কার পেলেন মার্সেল-সময়ের আলো বিশ্বকাপ কুইজ বিজয়ীরা

 

নিজস্ব প্রতিবেদক :: চলতি বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে দেশের খ্যাতনামা ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের দেশীয় ব্র্যান্ড মার্সেলের পৃষ্ঠপোষকতায় দৈনিক পত্রিকা সময়ের আলো কুইজ প্রতিযোগীতার আয়োজন করেছিল।গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল ওই কুইজ প্রতিযোগীতার ড্র। সেখানে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছিল বিজয়ী। সোমবার অনাড়ম্বঢ়পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

রাজধানীর বাংলামটরস্থ দৈনিক সময়ের আলোর কার্যালয়ে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম, গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক বেলাল খান ও চিত্রনায়িকা অমৃতা খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অতিরিক্ত পরিচালক বিপণন (পিআর, মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং) মুস্তাফিজুর রহমান।

এ সময় দৈনিক সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ, ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায়, বিজনেস এডিটর সৈয়দ শাহনেওয়াজ করিম, প্রধান প্রতিবেদক হুমায়ন কবির খোকন, হেড অব মার্কেটিং কামরুল হাসান, সার্কুলেশন ম্যানেজার মো. মোকাদ্দেস হোসাইন, স্পোর্টস ইনচার্জ রাজু আহাম্মেদ, বিনোদন বিভাগের প্রধান নিপু বড়ৃয়া, সময়ের আলোর সাংবাদিক এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস / ১১ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫