নিজস্ব প্রতিবেদক :: পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স থেকে ৫৫ লাখ টাকার জীবনবিমার চেক গ্রহণ করেছে ইসলামী ব্যাংক।ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে গ্রুপ বিমার আওতায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর (ভারপ্রাপ্ত) মোরশেদ আলম সিদ্দিকীর কাছ থেকে চেক গ্রহণ করেন।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোশাররফ হোসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুঁইয়া ও ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিজিএম মো. নূর নবীসহ (মানিক) উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ইসলামী ব্যাংকে কর্মরত অবস্থায় মারা যাওয়া ৭ জন কর্মকর্তা-কর্মচারীর পরিবারের কাছে জীবনবিমা দাবির এ টাকা দেওয়া হয়।
বিডি প্রেসরিলিস / ১১ সেপ্টেম্বর /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫