Follow us

ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস পেল ‘লজিটা’ সফটওয়্যার

 

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের তথ্যপ্রযুক্তিখাতের অন্যতম সম্মানজনক পুরষ্কার বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯ পেয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেস। সাপ্লাই চেইন লজিস্টিকস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন পুরষ্কার জিতেছে এসএসএল ওয়্যারলেসের ডেলিভারি এবং লজিস্টিকস সফটওয়্যার ’লজিটা’।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে এই পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসএল ওয়্যারলেসের পরিচালক এবং সিওও আশীষ চক্রবর্তী, পরিচালক এবং সিটিও শাহজাদা রেদওয়ান, ডেপুটি জেনারেল ম্যানেজার জুবায়ের হোসাইন, অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার ইফতেখার আলম ইসহাক এবং সিনিয়র সফটওয়্যার স্পেশালিষ্ট এস.ডি বাপ্পী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

চ্যাম্পিয়ন হিসেবে এসএসএল ওয়্যারলেস পেয়েছে এশিয়ার আইসিটি অস্কার খ্যাত ‘অ্যাপিকটা অ্যাওয়ার্ড ২০১৯’- এ অংশগ্রহণের সুযোগ। আগামী ১৭-২২ নভেম্বর ভিয়েতনামের হা লং বেতে এই মেগা অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রদূত প্রতিষ্ঠান হিসেবে কাজ করে চলেছে এসএসএল (সফটওয়্যার শপ লিমিটেড) ওয়্যারলেস। এরই মধ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছে যা বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনেছে, সর্বোপরি মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করেছে।

লজিটা সফটওয়্যারটিও তৈরি করা হয়েছে লজিস্টিকস খাতের নানাবিধ কাজকে আরও সহজ করার জন্য। লজিস্টিকস খাত পরিচালিত হয় বিভিন্ন ধাপে সমন্বিত কাজের মাধ্যমে। আর এই সমগ্র কার্যক্রমই সুষ্ঠুভাবে পরিচালিত হবে লজিটা সফটওয়্যারের মাধ্যমে। এটি বাংলাদেশের লজিস্টিকস খাতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং পুরো খাতের চেহারা আমূল বদলে দেবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

বিডি প্রেসরিলিস / ৩১ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫