Follow us

নিজেকে প্রমাণ করতে চায় মিথিলা

 

নিজস্ব প্রতিবেদক :: ইভা। ব্যবসায়িক পরিচিতি পেয়েছে মিথিলা নামেই। মেক‌আপ এন্ড ড্রেস ওয়ার্ল্ড, কসমেটিক এন্ড মেকওভার ওয়ার্ল্ড বিডি ও কসমেটিক ওয়ার্ল্ড বিডি নিয়ে স্যোসাল মিডিয়ার ফেসবুকে অনলাইন বিজনেস করছেন এই রমণী।

তিনি জানান, ২০১৩ থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য লড়ছি প্রতিনিয়ত। মা-ছোট বোন ও প্রিয় মানুষ এর অনুপ্রেরণায় স্বপ্ন জয়ের পথে এগিয়ে চলার শুরু। ছোট বেলা আম্মুর মেকআপ নষ্ট করার একটা অভিযোগ ছিল আমার উপর আর আব্বু অনেক নতুন নতুন ড্রেস কিনে দিতো । জ্ঞান হবার পরে মেকআপ ও ড্রেসের শখ থেকেই বিজনেসের শুরু । আর সেই শখটাকেই একটা টাইমে পেশা হিসেবে বেছে নেই । বলতে পারেন সেখান থেকেই যাত্রা শুরু ।

তিনি আরও বলেন, মাত্র তিন হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম আর আজ এই পর্যন্ত আসতে পেরেছি। বর্তমান আমার পেইজ ছাড়াও আমার একটি বড়ো গ্ৰুপ আছে ৩৭ হাজার মেম্বারের। যেটি খোলা হয়েছে শুধু আমার মতো অন্য আপুরাও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেই টিপস্ দেয়ার জন্য।

ইভা বলেন, আসলে আমি নিজে কিছু করতে চেয়েছি সবসময়। আর আমার এই চাওয়ায় ফ্যামিলি ফুল সাপোর্ট আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার কাজিনরাও আমাকে অনেক সাপোর্ট করেছে। এই সমাজের সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য কিছু করতে চেয়েছি তাই তাদের জন্য সেল গ্ৰুপ খুলে দিয়েছি।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মিথিলা বলেন, ২০২১-২০২২ সালের মধ্যে আল্লাহ সহায় হলে ইনশাআল্লাহ শো-রুম দিবো । সে পরিকল্পনায় ধীরে ধীরে এগিয়ে চলছি। আরো কিছু পেইজ নিয়ে কাজ করবো । আমার ফ্যামেলির অনেক আছে তবুও ফ্যামেলির সবার জন্য নিজের টাকায় কিছু করতে চাই । বলা যায়, নিজেকে প্রমাণ করতে চাই।

বিডি প্রেসরিলিস / ২৯ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫