Follow us

নাইজেরিয়ায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটন

 

নিজস্ব প্রতিবেদক :: নাইজেরিয়ায় অনুষ্ঠিত কাদুনা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, আইসিটি, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস ও ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। আন্তর্জাতিক এই মেলায় বাংলাদেশ ʿশ্রেষ্ঠ বিদেশি অংশগ্রহণকারী’র পুরস্কার জিতেছে।

আবুজায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, ওয়ালটন গ্রুপের পণ্য মেলার বিশেষ প্যাভিলিয়নে স্থান পায়। একই সঙ্গে বাংলাদেশ মিশনের ডিসপ্লে রুমের জন্য উপহার হিসেবে প্রদান করা হয়েছে ওয়ালটন গ্রুপের রপ্তানিপণ্য। এর বাইরে শাইনপুকুর সিরামিকস, এসিআই ও মন্ডল গ্রুপের রপ্তানিপণ্য মেলায় প্যাভিলিয়নে স্থান পায়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ৪১তম কাদুনা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। নাইজেরিয়ার কাদুনা চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রি, মাইন্স অ‌্যান্ড এগ্রিকালচার কর্তৃকপক্ষ এ মেলার আয়োজন করে।নাইজেরিয়ার শিল্প, বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক মন্ত্রী ড. ওকেইচুকু এনিআনা এনিলেমা গত ২৯ ফেব্রুয়ারি মেলা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের কূটনীতিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের ʿঅর্থনৈতিক কূটনীতি’কে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার নীতির ধারাবাহিকতায় বাংলাদেশ হাইকমিশনের প্যাভিলিয়নে মিশনের ‘কমার্সিয়াল ডিসপ্লে রুম’-এ সংরক্ষিত রপ্তানী পণ্য ও অন্যান্য উপকরণ স্থান পায়। মেলায় কূটনৈতিক মিশনসমূহ, বেশ কিছু বিদেশি কোম্পানি ও স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অনেক উপকরণ দিয়ে আকর্ষণীয়ভাবে সাজানো বাংলাদেশের বৃহৎ স্টলে ফার্মাসিউটিক্যালস, পাট ও চামড়াজাত পণ্য, তৈরি পোশাক ও নিটওয়্যার, সিরামিক, হস্তশিল্প, প্লাষ্টিক ও মেলামাইন সামগ্রী, পাট ও চামড়ার তৈরি বিভিন্ন দ্রব্য, সিল্ক ও মসলিনের শাড়ি, জুতা, চা, পাট পাতার চা, বৈদ্যুতিক সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং, এগ্রো-প্রডাক্টস, নকশী কাঁথা স্থান পায়।

রপ্তানি পণ্য ছাড়াও বিনিয়োগ, বাণিজ্য, পর্যটন সম্ভাবনা ইত্যাদি বিষয়ে অনেক প্রকাশনা, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার ওপরে বিভিন্ন রকমের আকর্ষণীয় ব্যানার ও পোস্টার দিয়ে স্টলটিকে সুসজ্জিত করা হয়। একইসঙ্গে, প্রামাণ্য চিত্রের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বিডি প্রেসরিলিস /১৪ মার্চ ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫