Follow us

নবাবি ভোজ উৎসবে মাতোয়ারা লা মেরিডিয়ান ঢাকা

 

নিজস্ব প্রতিবেদক :: ঢাকার ভোজনরসিকদের মাঝে ‘নবাবি’ অনুভূতি জাগাতে হোটেল লা মেরিডিয়ান ঢাকায় শুরু হয়েছে ১৫ দিনব্যাপী হায়দরাবাদি ফুড ফেস্টিভ্যাল। এতে গেস্ট শেফ হিসেবে উপস্থিত আছেন হায়দরাবাদি ওয়েস্টিন হোটেলের রাভিন্দর সিং। ফেস্টিভ্যালে থাকছে বাহারি পদের হায়দরাবাদি ক্যুইজিনের সমাহার। এসব ক্যুইজিনে রয়েছে পার্সিয়ান, মুঘল ও লখনৌর বৈচিত্র্যপূর্ণ রন্ধনপ্রণালীর ছোঁয়া।

ফুড ফেস্টিভ্যালে বুফে মেন্যুতে অ্যাপিটাইজার হিসেবে থাকছে দক্ষিণি পনির টিক্কা, কাবুলি চান্না কি টিক্কি, পাঠার-কা-গোস্ত (ভেড়ার মাংস), ধুনগারি মুর্গ সালাদ, মাচলি কথমিরি সালাদ, রাজমা কে বাতাসে, আলু মতি, হারে মিরচি কা তান্দুরি আলু, বিনস অর নারিয়াল কি সালাদ, মুর্গ অর শিকা পায়জা, টিক্কে গোস্ত কা সালাদ এবং কারি পাথ ফিশ।
ফেস্টিভ্যালে থাকছে হরেক পদের ভেজ ও নন-ভেজ স্যুপের সমাহার। এর মধ্যে ভুনা ভূট্টা কা সর্বা, গোস্ত কা মরগ, পায়া সর্বা, পালক সর্বা, শাহী মুর্গ সর্বা, টামাটা ধনিয়া সর্বা এবং কোদি ভেপুড়ু।

খাবারের প্রধান মেন্যুতে বেশ কয়েক পদের সুস্বাদু হায়দরাবাদি ডিশও পাওয়া যাবে। এগুলোর মাঝে আছে মাছলি কা সালান, নিজামী মুর্গ হান্ডি, বাঙ্গালাডুমপা ভেপুড়ু, দাম কা মুর্গ, চাপলু পুলসু, খাটটা মিঠা তুরাই, চাপ হারি মির্চ, হায়দ্রাবাদি সাবজ্ কোরমা, মুর্গ বেগাবাটি দো পেঁয়াজসহ আরো কিছু সুস্বাদু খাবার।পাশাপাশি অতিথিরা নানা পদের হায়দরাবাদি খাবারের লাইভ কুকিং অভিজ্ঞতার সাথেও পরিচিত হওয়ার সুযোগ পাবেন। লাইভ কুকিং ইভেন্টে থাকছে সুস্বাদু ল্যাম্ব শামি কাবাব, পালক আনারদাহান টিক্কি, চাটনি গোস্ত, পনির আলু সিক্কি, হালিম এবং ভেজিটেবল শামি কাবাব। অতিথিদের পছন্দ অনুযায়ী এই ডিশগুলো রান্না করা হবে।

কুবানি কা মিঠা, কোকোনাট বানানা পায়াসাম, গিল-ই-ফিরদাউস, উরোসা, ডাবল কা মিঠা, খারবুজ ক্ষির এবং বাদামি হালুয়ার মত রকমারি স্বাদের আকর্ষণীয় হায়দরাবাদি ডেজার্ট বা মিষ্টান্ন থাকছে তালিকায়।এ উপলক্ষে লা মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার কন্সট্যান্টিনোস এস গ্যাভ্রিয়েল বলেন, “ফুড ফেস্টিভ্যালে শেফ রাভিন্দরকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। ভিন্নধর্মী এই খাবার উৎসবে রাভিন্দর অতিথিদের জন্য বিচিত্র সব খাবারের আয়োজন করেছেন। আমরা বিশ্বাস করি, তাঁর সুনিপুণ হাতের ছোঁয়ায় বানানো খাবার অতিথিদের রাজকীয় হায়দরাবাদি খাবারের স্বাদ দিতে পারবে। এবং এই উৎসব ‘ভেজ’ ও ‘নন-ভেজ’ সকল ভোজনরসিকেরা বেশ উপভোগ করবেন । আমরা আশা করি, হায়দরাবাদি ফুড ফেস্টিভ্যাল শহুরে ভোজনরসিকদের মাঝে খুশির আমেজ ছড়িয়ে দিতে পারবে।”

১৫ দিনব্যাপী এই ফুড ফেস্টিভ্যাল ডিসেম্বরের ১২ তারিখ পর্যন্ত চলবে। ৩,৯০০++ টাকায় অতিথিরা নবাবি খাবার উপভোগ করতে পারবেন। এছাড়া, উৎসব চলাকালে অতিথিরা নির্ধারিত ব্যাংকের কার্ড ব্যবহার করে বাই ওয়ান গেট ওয়ান সুবিধা লাভ করতে পারবেন।

বিডি প্রেসরিলিস / ০৩ ডিসেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫