নিজস্ব প্রতিবেদক :: মোড়ক উন্মোচন হলো দোয়েল মোবাইল ফোনের। বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) গাজীপুর কারখানায় তৈরি প্রথম এই মোবাইলটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সমর্থিত এই মোবাইলের মডেল নম্বর কে ৯।
মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে মোবাইল ফোনটি মুজিব বর্ষ উপলক্ষে উপহার হিসেবে উপদেষ্টার হাতে তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।এসময় ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র, নগদের এমডি তানভীর মিশুক, বিসিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মুজিব বর্ষ উপলক্ষে অনুষ্ঠানে ‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট সেবা, বিটিসিএল’র টেলিসেবা অ্যাপ, দোয়েল’র নতুন মডেলের ল্যাপটপ, বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিটের অবমুক্তকরণ, টেলিটকের ডিজিটাল আর্কাইভের উদ্বোধন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মপরিকল্পনার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা।এসময় বিটিসিএল’র ল্যান্ডলাইনের সংযোগ ফিও উঠিয়ে নেয়া হয়।
বিডি প্রেসরিলিস /২৫ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫